চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ডেনভার বডি স্প্রে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব বডি স্প্রের আনুমানিক সিজার মূল্য ১৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা।
রোববার (১৫ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ময়মনসিংহ জেলার শ্রীবরদী উপজেলাধীন হাড়িয়াকোনা নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় ডেনভার বডি স্প্রে জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে বিজিবির টহল দল এ অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় ডেনভার বডি স্প্রে উদ্ধার করা হয়, যার সিজার মূল্য ১৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থান বজায় রেখেছে।
সীমান্তে চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
মতামত