রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন কর্মসূচিতে যুক্ত হবে বাংলাদেশ: অর্থমন্ত্রী


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন কর্মসূচিতে যুক্ত হবে বাংলাদেশ: অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত

আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন কর্মসূচিতে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার কক্সবাজারে অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আয়োজনে আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, আইএমএফের নতুন কর্মসূচি নিয়ে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে তাদের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

আগের কর্মসূচি থেকে পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে আইএমএফের শর্তকে দায়ী করেননি তিনি। আমির খসরু বলেন, আগের কর্মসূচিটি বিগত সরকারের সময়ে নেওয়া হয়েছিল। সেখানে এমন কিছু বিষয় ছিল, যা নির্বাচিত সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, সব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করতে গেলে এমন কিছু পদক্ষেপ নিতে হতে পারে, যার প্রভাব পড়বে সাধারণ মানুষ, অর্থনীতি ও ব্যবসায়ীদের ওপর। তাই সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

অর্থমন্ত্রী বলেন, বিশ্বে বড় ধরনের পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের অর্থনৈতিক কাঠামো সাজাতে হবে। পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনার সঙ্গে বিশ্বব্যাংক, এডিবি ও জাইকার মতো উন্নয়ন সহযোগীরা নিজেদের কার্যক্রম সমন্বয় করছে। আইএমএফও বাংলাদেশের পরিকল্পনার সঙ্গে সমন্বয় করছে বলে জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন কর্মসূচিতে যুক্ত হবে বাংলাদেশ: অর্থমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন কর্মসূচিতে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার কক্সবাজারে অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আয়োজনে আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, আইএমএফের নতুন কর্মসূচি নিয়ে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে তাদের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

আগের কর্মসূচি থেকে পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে আইএমএফের শর্তকে দায়ী করেননি তিনি। আমির খসরু বলেন, আগের কর্মসূচিটি বিগত সরকারের সময়ে নেওয়া হয়েছিল। সেখানে এমন কিছু বিষয় ছিল, যা নির্বাচিত সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, সব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করতে গেলে এমন কিছু পদক্ষেপ নিতে হতে পারে, যার প্রভাব পড়বে সাধারণ মানুষ, অর্থনীতি ও ব্যবসায়ীদের ওপর। তাই সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

অর্থমন্ত্রী বলেন, বিশ্বে বড় ধরনের পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের অর্থনৈতিক কাঠামো সাজাতে হবে। পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনার সঙ্গে বিশ্বব্যাংক, এডিবি ও জাইকার মতো উন্নয়ন সহযোগীরা নিজেদের কার্যক্রম সমন্বয় করছে। আইএমএফও বাংলাদেশের পরিকল্পনার সঙ্গে সমন্বয় করছে বলে জানান তিনি।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream