রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হা'ম'লা'র দাবি ইরানের, সতর্কতা জারি

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের, সতর্কতা জারি

উপসাগরীয় দেশ বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান। এ ঘটনার পর সম্ভাব্য হামলার আশঙ্কায় দুটি সতর্কবার্তা জারি করেছে বাহরাইন। গত সেপ্টেম্বরের পর দেশটিতে প্রথমবারের মতো এ ধরনের সতর্কতা জারি করা হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাবে বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির দাবি, বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার একটি রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন ছুড়েছে আইআরজিসি। তবে এ হামলার বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র বা বাহরাইন সরকারের পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে। হামলার আশঙ্কায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার এবং কাছের নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দিয়েছে। তবে কী ধরনের হুমকি তৈরি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

বিষয় : বিশ্ব সংবাদ যুক্তরাষ্ট্র ইরানের খবর বাহরাইন ইরান যুদ্ধ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হা'ম'লা'র দাবি ইরানের, সতর্কতা জারি

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

উপসাগরীয় দেশ বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান। এ ঘটনার পর সম্ভাব্য হামলার আশঙ্কায় দুটি সতর্কবার্তা জারি করেছে বাহরাইন। গত সেপ্টেম্বরের পর দেশটিতে প্রথমবারের মতো এ ধরনের সতর্কতা জারি করা হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাবে বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির দাবি, বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার একটি রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন ছুড়েছে আইআরজিসি। তবে এ হামলার বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র বা বাহরাইন সরকারের পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে। হামলার আশঙ্কায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার এবং কাছের নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দিয়েছে। তবে কী ধরনের হুমকি তৈরি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream