শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কিশোরীকে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত, পলাতক দুই আসামি

যুক্তরাজ্যের রদারহ্যামে প্রায় ২০ বছর আগে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত দুই ব্যক্তি পলাতক রয়েছেন। তাদের একজন দেশ ছেড়ে পালিয়ে থাকতে পারেন বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। পলাতক দুজনের সন্ধান পেতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে সংস্থাটি।

স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পলাতক দুজন হলেন ৩৭ বছর বয়সী মুদাসার হুসেন ও কামির ইফজাল খান। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) শেফিল্ড ক্রাউন কোর্টে তাদের সঙ্গে মুদাসারের ৪২ বছর বয়সী ভাই গাজানফার হুসেনকেও ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়।

আদালতে মুদাসার হুসেনের বিরুদ্ধে ১২টি, কামির ইফজাল খানের বিরুদ্ধে দুটি এবং গাজানফার হুসেনের বিরুদ্ধে একটি ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে।

এনসিএ জানিয়েছে, বিচার শুরু হওয়ার আগেই মুদাসার ও খান পালিয়ে যান। মুদাসার শর্তসাপেক্ষ জামিনে ছিলেন এবং তার পাসপোর্ট জমা রাখার নির্দেশ ছিল। তিনি এখনো যুক্তরাজ্যে আত্মগোপনে থাকতে পারেন। আবার অবৈধভাবে দেশ ছেড়ে পালানোর সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে, গত ২২ সেপ্টেম্বর যুক্তরাজ্য থেকে কাতারে যান কামির ইফজাল খান। এরপর তিনি পাকিস্তানে চলে গেছেন বলে ধারণা করছে এনসিএ। পলাতক দুজনের অবস্থান শনাক্ত করতে সাধারণ মানুষের কাছে তথ্য চেয়েছে সংস্থাটি।

ঘটনাগুলো ২০০৮ থেকে ২০১০ সালের মধ্যে ঘটেছিল। তখন ভুক্তভোগী কিশোরীর বয়স ছিল ১৩ থেকে ১৪ বছর। ২০ বছর বয়সী মুদাসার প্রথমে তাকে মদ ও মাদক সেবনে প্রলুব্ধ করেন। পরে রদারহ্যামের একটি বাড়িতে নিয়ে গিয়ে প্রায় ১৮ মাস ধরে বিভিন্ন স্থানে তাকে একাধিকবার ধর্ষণ করেন।

ভুক্তভোগী পুলিশকে জানিয়েছেন, মুদাসার তাকে বেসবল ব্যাট দিয়ে ভয় দেখিয়ে নির্যাতন করতেন।

মুদাসারের ভাই গাজানফার, যিনি ‘গুচি’ নামে পরিচিত ছিলেন, একবার ওই কিশোরীকে ধর্ষণ করেন। তখন ভুক্তভোগী জানতেন না যে দুই ব্যক্তি পরস্পরের ভাই। অন্যদিকে, খান একটি খাবারের দোকানে কাজ করার সময় ওই কিশোরীর সঙ্গে পরিচিত হন। তিনি মেয়েটিকে খাবার, টাকা ও সিগারেট দিতেন এবং ডেলিভারির কাজে বাইরে নিয়ে যেতেন। এবং প্রায় সাত মাস ধরে যৌন নির্যাতন করে। 

এনসিএর তথ্য অনুযায়ী, খান কয়েকবার ওই কিশোরীকে একটি বাড়িতে নিয়ে গিয়ে অন্য পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের জন্য চাপ দেন। সে রাজি না হওয়ায় একদিন তাকে অন্য একটি ঠিকানায় নিয়ে এক পুরুষের কাছে রেখে যান। ওই ব্যক্তিও তাকে ধর্ষণ করেন। পরে খান দাবি করেন, ওই ব্যক্তির কাছে মেয়েটির ঋণ রয়েছে।

২০১৪ সালে আলোচিত রদারহ্যাম শিশু যৌন শোষণ কেলেঙ্কারির পর গঠিত ‘অপারেশন স্টোভউড’-এর তদন্তে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

এনসিএ জানিয়েছে, এই অভিযানের আওতায় এখন পর্যন্ত প্রায় ১ হাজার ১৫০ জন ভুক্তভোগীকে শনাক্ত ও সহায়তা দেওয়া হয়েছে এবং ৫৫ জন অপরাধীর বিরুদ্ধে ৬০টি দণ্ডাদেশ নিশ্চিত করা হয়েছে।

অপারেশন স্টোভউডের প্রধান ফিলিপ মার্শাল ভুক্তভোগীর সাহসিকতার প্রশংসা করে বলেন, শৈশবের সেই ভয়াবহ ও দীর্ঘস্থায়ী নির্যাতনের কথা প্রকাশ্যে এনে তিনি অসাধারণ সাহসের পরিচয় দিয়েছেন। এদিকে পলাতক মুদাসার ও খানকে খুঁজে বের করতে সাধারণ মানুষের সহায়তা চেয়েছে কর্তৃপক্ষ। তাদের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে ক্রাইমস্টপার্সের ওয়েবসাইটে পরিচয় গোপন রেখে তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সূত্র: স্কাই নিউজ

বিষয় : ধর্ষণ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

কিশোরীকে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত, পলাতক দুই আসামি

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream