সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
তিন বছরের শিশুকে ধর্ষণ-হত্যার ঘটনায় ক্ষুব্ধ নেপাল

তিন বছরের শিশুকে ধর্ষণ-হত্যার ঘটনায় ক্ষুব্ধ নেপাল

তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগে নেপালে বিক্ষোভ চলছে। মানবাধিকারকর্মী ও রাজনীতিকেরা এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করার পাশাপাশি গুরুতর অপরাধের ক্ষেত্রে আইন সংস্কারের দাবি জানিয়েছেন। গত সপ্তাহে দেশটির মাধেশ প্রদেশে নিখোঁজ হয় শিশুটি। এর তিন দিন পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। দেশটিতে এরপর থেকে ধারাবাহিক বিক্ষোভ চলছে। এখন পর্যন্ত নয়জনকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন স্থানীয় পুলিশের একজন মুখপাত্র। বিবিসির প্রতিবেদনে জানা যায়, এই অপরাধকে কেন্দ্র করে আইন সংস্কারের দাবি উঠেছে। তদন্তের প্রাথমিক পর্যায়ে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও উঠেছে। পুলিশি হেফাজতে থাকা এক কিশোর সন্দেহভাজনের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দেয়। সিমারা শহরে কয়েক দিন ধরে বিক্ষোভ চলার পর নিহত শিশুটির পরিবারের সদস্যের সঙ্গে মন্ত্রীদের বৈঠক হয়। পরে একটি লিখিত সমঝোতা হয়। বৈঠকে সরকার গুরুতর অপরাধসংক্রান্ত আইন পর্যালোচনা করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। পাশাপাশি নিহত শিশুটির স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের কথাও বলা হয়েছে। এ ঘটনা নেপালে কিশোর অপরাধীদের সঙ্গে আইনি ব্যবস্থায় কীভাবে আচরণ করা হয়, তা নিয়েও নতুন বিতর্ক তৈরি করেছে। কিছু অধিকারকর্মী ধর্ষণ বা হত্যার মতো অপরাধে দোষী সাব্যস্ত অপ্রাপ্তবয়স্কদের জন্য আরও কঠোর শাস্তির দাবি তুলেছেন। প্রখ্যাত মানবাধিকারকর্মী গৌরী প্রধান এ ঘটনাকে ‘অত্যন্ত বেদনাদায়ক’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এ ধরনের নৃশংস ঘটনায় জড়িত সবাইকে শাস্তির আওতায় আনা উচিত। এ ক্ষেত্রে ব্যাপক সংস্কারের জন্যও গুরুতর উদ্যোগ নেওয়া প্রয়োজন। তবে মৃত্যুদণ্ড চালুর দাবির বিষয়ে সতর্ক করেছেন তিনি। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক এক কিশোরের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পরও ক্ষোভ দেখা দিয়েছে। পুলিশি হেফাজতে থাকা ওই ব্যক্তির ভিডিও কীভাবে বাইরে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বারা জেলার প্রধান জেলা কর্মকর্তা ধর্মেন্দ্র কুমার মিশ্র বিবিসিকে বলেন, ভিডিও ফাঁসের ঘটনায় এখন পর্যন্ত পুলিশের একজন সদস্যের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে এবং তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, আরও কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনার ক্ষেত্রে প্রশাসনের ‘শূন্য সহনশীলতা’ (জিরো টলারেন্স) নীতি রয়েছে। নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত দেশটিতে ধর্ষণ ও যৌন নির্যাতনের ২৫ হাজার ৫০০টির বেশি অভিযোগ দায়ের করা হয়েছে। এসব ঘটনার মধ্যে ৩ হাজার ২শর বেশি নারী ভুক্তভোগীর বয়স ছিল ১০ বছরের কম বলে জানিয়েছে পুলিশ।

মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে ধর্ষক পরিবার

ধর্ষণ মামলার বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে ধর্ষক তজমল হকের পরিবার। তজমলের পরিবার প্রকাশ্যে বলছে মামলা তুলে না নিলে ধর্ষিতার কিশোরীকে অপহরণ করবে। ধর্ষিতার পরিবার ন্যায় বিচার দাবি করেছে প্রশাসনের কাছে।জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের কামালপুর মৃধাপাড়া এলাকার মহিল উদ্দিনের পালিত কন্যাকে নানা প্রলোভন দিয়ে মামলার প্রধান আসামী তজমল হক নিজ বাড়ীতে আটক রেখে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। ৪ জুলাই রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি জানার পর ধর্ষিতা কিশোরীর পরিবার গ্রামের লোকজনের সহায়তায় তজমল হকের বাড়ী ধর্ষিতাকে অচেতন অবস্থায় উদ্ধার করে।এ বিষয়ে ধর্ষিতার কিশোরীর পালিত বাবা মহিল উদ্দিন বাদী হয়ে ৬ জুলাই বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং ৬। ধারা নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ এর ৯(১)/৩০। মামলার পর বকশীগঞ্জ থানার পুলিশ মামলার মামলার প্রধান আসামী তজমল হক ও সহযোগি সুমনা বেগমকে গ্রেফতার করে। আসামীরা বর্তমানে জামালপুর কারাগারে আছে।এ ব্যাপরে কিশোরীর মা(কুসুম ফুল আক্তার) বলেন, মামলা করার পর থেকেই আসামীর পরিবারের লোকজন মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছে। আসামীদের পরিবারের লোকজন বলছে মামলা তুলে না নিলে তারা আমার কিশোরী কন্যাকে আবারও অপহরণ করার হুমকি দেয়।মামলার বাদী মহিল উদ্দিন বলেন, ন্যায় বিচারের আশায় আমি থানায় মামলা করেছি। আসামীদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। আসামীরা উপযুক্ত শাস্তি না পেলে সমাজে অবরাধ বাড়বে। তিনি আসামীদের ফাসিঁ দাবি করেন।এ ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন বলেন, মামলা দায়ের পর পরই দুই জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীকে গ্রেফতার অভিযান চলমান আছে। মামলার তদন্ত চলমান।

মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে ধর্ষক পরিবার

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় আলোচিত রিপন মিয়া গ্রেপ্তার

নেত্রকোণার  স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায়  আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে  র‍্যাব। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ময়মনসিংহ র‍্যাব-১৪-এর সদর কোম্পানির কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে রিপন মিয়াকে আটক করা হয়। পরবর্তীতে আইনি কার্যক্রম সম্পন্ন করতে তাকে নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় রিপন মিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও আটজনকে আসামি করা হয়। মামলার পর থেকেই অভিযুক্ত রিপন আত্মগোপনে ছিলেন। ঘটনার এজাহার থেকে জানা যায়, গত ১ আগস্ট সন্ধ্যায় ভুক্তভোগী মেয়েটি বাড়ির উঠানে রান্নার কাজ করছিল। সে সময় তার বাবা-মা কাজের প্রয়োজনে বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগে রিপন মিয়া তাকে জোরপূর্বক তুলে পাশের এক জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যান। ঘটনার পর গত সোমবার রাতে স্থানীয় একটি বাজারে রাজনৈতিক দলের কার্যালয়ে বিষয়টি মীমাংসায় এক সালিস বৈঠক বসে। অভিযোগে উঠে আসে, উক্ত সালিসে রিপন মিয়াকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং এলাকা ছাড়ার সিদ্ধান্ত প্রদান করা হয়। পরবর্তীতে ওই সালিস বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি হয়। নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনার তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে এবং আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে অপরাধের চূড়ান্ত বিষয় নির্ধারিত হবে।

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় আলোচিত রিপন মিয়া গ্রেপ্তার

সিলেটে ফাহিমা ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় আসামি জাকিরের মৃত্যুদণ্ড

সিলেটে চার বছরের শিশু কন্যা ফাহিমা আক্তারকে ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামী জাকির হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মামলা থেকে জাকিরের দুই ভাই জয়নাল আহমদ ও আবুল কালাম বেকসুর খালাস প্রদান করা হয়।হত্যাকাণ্ডের তিন মাসের মাথায় বৃহস্পতিবার (০৬ আগষ্ট) সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক আবু উবায়দা এ রায় প্রদান করেন। মামলার এক মাস পাঁচ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করেছিল পুলিশ। অভিযোগপত্রে ধর্ষণচেষ্টা ও হত্যার দায়ে জাকির হোসেনকে এবং লাশ গুমে সহযোগিতার জন্য তার দুই ভাই জয়নাল ও কালামকে অভিযুক্ত করা হয়।নিহত ফাহিমা আক্তার সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের  হতদরিদ্র রাইসুল হকের মেয়ে। আর মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি জাকির হোসেন (৩০) ফাহিমার পরিবারের প্রতিবেশি মৃত তোতা মিয়ার ছেলে।প্রসঙ্গত, গত ৬ মে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু কন্যা ফাহিমা। এর দুদিন পর গত ৮ মে রাতে বাড়ির পাশ্ববর্তী ডোবা থেকে ফাহিমার লাশ উদ্ধার করে পুলিশ। ১১ মে রাতে ফাহিমাকে হত্যার অভিযোগে তার প্রতিবেশী চাচা জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশের কাছে ও আদালতে ১৬৪ ধারায় এ ঘটনার লোমহর্ষক বর্ণনা দেন জাকির।জবানবন্দিতে জাকির হোসেন জানায়, সিগারেট আনার কথা বলে ফাহিমাকে দোকানে পাঠায় সে। দোকান থেকে ফেরার পর ঘর ফাঁকা থাকার সুযোগে সে ফাহিমাকে ধর্ষনচেষ্টা চালায়। এসময় ফাহিমা জ্ঞান হারালে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ গুম করার চেষ্টা করে সে। গুম করতে না পেরে বাড়ির কাছে একটি পুকুর সংলগ্ন ডোবায় লাশ ফেলে রাখে।

সিলেটে ফাহিমা ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় আসামি জাকিরের মৃত্যুদণ্ড
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream