শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে ধর্ষক পরিবার

ধর্ষণ মামলার বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে ধর্ষক তজমল হকের পরিবার। তজমলের পরিবার প্রকাশ্যে বলছে মামলা তুলে না নিলে ধর্ষিতার কিশোরীকে অপহরণ করবে। ধর্ষিতার পরিবার ন্যায় বিচার দাবি করেছে প্রশাসনের কাছে।

জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের কামালপুর মৃধাপাড়া এলাকার মহিল উদ্দিনের পালিত কন্যাকে নানা প্রলোভন দিয়ে মামলার প্রধান আসামী তজমল হক নিজ বাড়ীতে আটক রেখে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। ৪ জুলাই রাতে এ ঘটনা ঘটে।

 বিষয়টি জানার পর ধর্ষিতা কিশোরীর পরিবার গ্রামের লোকজনের সহায়তায় তজমল হকের বাড়ী ধর্ষিতাকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

এ বিষয়ে ধর্ষিতার কিশোরীর পালিত বাবা মহিল উদ্দিন বাদী হয়ে ৬ জুলাই বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং ৬। ধারা নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ এর ৯(১)/৩০। মামলার পর বকশীগঞ্জ থানার পুলিশ মামলার মামলার প্রধান আসামী তজমল হক ও সহযোগি সুমনা বেগমকে গ্রেফতার করে। আসামীরা বর্তমানে জামালপুর কারাগারে আছে।

এ ব্যাপরে কিশোরীর মা(কুসুম ফুল আক্তার) বলেন, মামলা করার পর থেকেই আসামীর পরিবারের লোকজন মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছে। আসামীদের পরিবারের লোকজন বলছে মামলা তুলে না নিলে তারা আমার কিশোরী কন্যাকে আবারও অপহরণ করার হুমকি দেয়।

মামলার বাদী মহিল উদ্দিন বলেন, ন্যায় বিচারের আশায় আমি থানায় মামলা করেছি। আসামীদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। আসামীরা উপযুক্ত শাস্তি না পেলে সমাজে অবরাধ বাড়বে। তিনি আসামীদের ফাসিঁ দাবি করেন।

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন বলেন, মামলা দায়ের পর পরই দুই জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীকে গ্রেফতার অভিযান চলমান আছে। মামলার তদন্ত চলমান।

বিষয় : জামালপুর দেওয়ানগঞ্জ ধর্ষণ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে ধর্ষক পরিবার

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

ধর্ষণ মামলার বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে ধর্ষক তজমল হকের পরিবার। তজমলের পরিবার প্রকাশ্যে বলছে মামলা তুলে না নিলে ধর্ষিতার কিশোরীকে অপহরণ করবে। ধর্ষিতার পরিবার ন্যায় বিচার দাবি করেছে প্রশাসনের কাছে।

জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের কামালপুর মৃধাপাড়া এলাকার মহিল উদ্দিনের পালিত কন্যাকে নানা প্রলোভন দিয়ে মামলার প্রধান আসামী তজমল হক নিজ বাড়ীতে আটক রেখে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। ৪ জুলাই রাতে এ ঘটনা ঘটে।

 বিষয়টি জানার পর ধর্ষিতা কিশোরীর পরিবার গ্রামের লোকজনের সহায়তায় তজমল হকের বাড়ী ধর্ষিতাকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

এ বিষয়ে ধর্ষিতার কিশোরীর পালিত বাবা মহিল উদ্দিন বাদী হয়ে ৬ জুলাই বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং ৬। ধারা নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ এর ৯(১)/৩০। মামলার পর বকশীগঞ্জ থানার পুলিশ মামলার মামলার প্রধান আসামী তজমল হক ও সহযোগি সুমনা বেগমকে গ্রেফতার করে। আসামীরা বর্তমানে জামালপুর কারাগারে আছে।

এ ব্যাপরে কিশোরীর মা(কুসুম ফুল আক্তার) বলেন, মামলা করার পর থেকেই আসামীর পরিবারের লোকজন মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছে। আসামীদের পরিবারের লোকজন বলছে মামলা তুলে না নিলে তারা আমার কিশোরী কন্যাকে আবারও অপহরণ করার হুমকি দেয়।

মামলার বাদী মহিল উদ্দিন বলেন, ন্যায় বিচারের আশায় আমি থানায় মামলা করেছি। আসামীদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। আসামীরা উপযুক্ত শাস্তি না পেলে সমাজে অবরাধ বাড়বে। তিনি আসামীদের ফাসিঁ দাবি করেন।

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন বলেন, মামলা দায়ের পর পরই দুই জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীকে গ্রেফতার অভিযান চলমান আছে। মামলার তদন্ত চলমান।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream