জয়পুরহাটের কালাই উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার পুনট মালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—সুবর্ণা (৪০), মলিনা রানী (৫৫), গোবিন্দ (৪৫), জয় (২৫) ও চিচোরুন (৪৬)। তাঁদের মধ্যে সুবর্ণ্যা, মলিনা রানী ও গোবিন্দ মেয়ে পক্ষের এবং জয় ও চিচোরুন ছেলে পক্ষের বলে জানা গেছে।
আহতদের মধ্যে তিনজনকে জয়পুরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।গুরুতর আহত চিচোরুনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পল্লবী নামের এক মেয়েকে দোলন নামের এক ছেলে শারদীয় দূর্গা পূজার দশমীতে জোরপূর্বক সিদুর দিতে চাওয়ার ওই ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত দোলনের দাবী তাদের তিনটি বাড়ী ভাঙচুর করে একজনের পায়ের রগ কাটাসহ দুজনকে আহত করে নগদ টাকা ও সোনাসহ ছয় লক্ষ টাকা লুট করেছে। অপরদিকে মেয়ে পল্লবী পক্ষের দাবী তারা আমাদের উপর হামলা করেছে। আমাদের ৩ জন আহত হয়েছে।
এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আমরা ঘটনাটি শুনেছি। এখন পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত