পটুয়াখালীর বাউফল পৌরশহরের বাংলাবাজার খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মসজিদ ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দুপুরে খালে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। লাশটির কপালে কোপের চিহ্ন, পেট কাটা এবং শরীরে গলা, কোমর ও দুই পায়ে মোট ১৬টি ইট বাঁধা ছিল। পরনে ছিল গোলাপি গেঞ্জি ও লুঙ্গি। ধারণা করা হচ্ছে, ১০ থেকে ১২ দিন আগে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, এখন পর্যন্ত লাশটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে
মতামত