শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জয়পুরহাটে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও কুপিজেসিক ইনজেকশনসহ আটক ৪

জয়পুরহাটের কালাই উপজেলায় যৌথ মাদকবিরোধী অভিযানে তিনজন মাদক কারবারি ও এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০২ পিস কুপিজেসিক ইনজেকশন, দুটি স্মার্টফোন ও নগদ ১৩ হাজার ১০ টাকা জব্দ করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি), স্থানীয় পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে কালাই উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রাম এলাকার একটি পুকুরপাড় থেকে তাঁদের আটক করা হয়। অভিযানে স্থানীয় ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

আটক ব্যক্তিরা হলেন পাঁচগ্রাম গ্রামের দেলোয়ার হোসেন (৩৫) ও ছানোয়ার হোসেন (৩২) এবং দেওগ্রাম গ্রামের আঞ্জমান (৩২)। এ ছাড়া বগুড়া সদর উপজেলার চালোপাড়া এলাকার আফিয়া ফেরদৌসী মিম (২৫) নামের এক নারীকে আটক করা হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় নির্ভরযোগ্য সূত্রের তথ্য এবং জেলা আইন-শৃঙ্খলা কোর কমিটির মাসিক সভায় আলোচিত ও চিহ্নিত মাদক কারবারিদের বিষয়ে পাওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে তিনটি মামলা ও একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ছানোয়ার হোসেনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে এবং তিনি আগে একবার গ্রেপ্তার হয়েছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৫৪ হাজার টাকা মূল্যের ১৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৩০ হাজার ৬০০ টাকা মূল্যের ১০২ পিস কুপিজেসিক ইনজেকশন। এ ছাড়া ৬০ হাজার টাকা মূল্যের দুটি স্মার্টফোন ও নগদ ১৩ হাজার ১০ টাকা জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ করা আলামতের আনুমানিক মূল্য ১ লাখ ৫৭ হাজার ৬১০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক নারীকে শুক্রবার ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে কালাই থানায় হস্তান্তর করা হয়েছে। আটক তিন ব্যক্তি ও জব্দ করা মাদকদ্রব্য থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।

বিজিবি জানিয়েছে, মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বাহিনীটি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও কুপিজেসিক ইনজেকশনসহ আটক ৪

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream