শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রাজনগরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

রাজনগরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের রাজনগরে অবসরপ্রাপ্ত শিক্ষক কন্দর্প কুমার ভট্টাচার্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক পৌঁনে ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নন্দিউড়া গ্রামে এ ঘটনা ঘটে। ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার,নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় আহত হন ওই শিক্ষক।

কন্দর্প কুমার ভট্টাচার্য রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,দুর্গাপূজা উপলক্ষে কন্দর্প কুমার ভট্টাচার্যের দুই মেয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বাড়িতে তাঁর স্ত্রী ও পুত্রবধূও ছিলেন। রাতে পরিবারের সদস্যরা খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। তারা দরজা ভেঙে ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। পরে তাঁদের হাত-পা,চোখ ও মুখ কাপড় দিয়ে বেঁধে ঘরের আলমারি, ওয়ারড্রোব ও শোকেসের তালা ভেঙে মালামাল লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী কন্দর্প কুমার ভট্টাচার্যের দাবি, ডাকাতেরা প্রায় ১৪ থেকে ১৫ ভরি স্বর্ণালংকার,নগদ ৪০ হাজার টাকা ও অন্যান্য মালামাল নিয়ে গেছে। লুট হওয়া মালামালের মোট মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা বলে জানা গেছে। তবে লুট হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকার পরিমাণ নিয়ে ভুক্তভোগী পরিবার ও পুলিশের বক্তব্যে কিছুটা অমিল রয়েছে।

কন্দর্প কুমার ভট্টাচার্য বলেন,দুর্গাপূজা উপলক্ষে তাঁর মেয়েরা বাড়িতে বেড়াতে এসেছিলেন। পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর গভীর রাতে ডাকাত দল ঘরে ঢুকে তাঁদের জিম্মি করে। এ সময় ডাকাতদের মারধরে তিনি আহত হন।

তিনি আরও অভিযোগ করেন,ডাকাতেরা বাড়িতে থাকা অবস্থায় তাঁর মেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা সময় নেয়। তাঁর দাবি,বাড়িটি রাজনগর থানা থেকে মাত্র আড়াই থেকে তিন কিলোমিটার দূরে।

ঘটনার খবর পেয়ে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল ইসলাম ও রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাজনগর থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন,খবর পেয়ে থানা-পুলিশ ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ডাকাতেরা ৭ থেকে ৮ ভরি স্বর্ণালংকার ও ৪৫ হাজার টাকা নিয়ে গেছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে,অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও রাজনগর প্রেসক্লাবের সদস্যরা। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, লুট হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

থানা থেকে অল্প দূরত্বে এমন ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

রাজনগরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream