শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রূপগঞ্জে কিশোরীসহ দুজনকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৯ বছর বয়সী এক যুবক ও ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে অভিযান চালিয়ে অপহৃত দুজনকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দেশীয় অস্ত্রশস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রাহাত মোড়ল, ফেরদৌস হাওলাদার, টিপু মিয়া ও রায়হান।

পুলিশ জানায়, গত ২২ অক্টোবর বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকার আল-রাফি হাসপাতালের সামনে পাকা রাস্তা থেকে আব্দুস সহিদ ওরফে লাদেন এবং রুমিনা আক্তারকে একটি অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকার ফারুক ফকিরের বাড়ির ভাড়াটিয়া রায়হানের ভাড়া করা একটি কক্ষে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয়।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও অন্যান্য তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় আটক অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে কিশোরীসহ দুজনকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৪

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৯ বছর বয়সী এক যুবক ও ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে অভিযান চালিয়ে অপহৃত দুজনকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দেশীয় অস্ত্রশস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রাহাত মোড়ল, ফেরদৌস হাওলাদার, টিপু মিয়া ও রায়হান।

পুলিশ জানায়, গত ২২ অক্টোবর বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকার আল-রাফি হাসপাতালের সামনে পাকা রাস্তা থেকে আব্দুস সহিদ ওরফে লাদেন এবং রুমিনা আক্তারকে একটি অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকার ফারুক ফকিরের বাড়ির ভাড়াটিয়া রায়হানের ভাড়া করা একটি কক্ষে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয়।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও অন্যান্য তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় আটক অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream