শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নওগাঁয় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেফতার

নওগাঁয় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ২টা ৩০ মিনিটের দিকে নওগাঁ সদর থানাধীন বক্তারপুর ইউনিয়নের নওগাঁ-বদলগাছী সড়কের দারোগার ইটভাটা এলাকার কাউয়াতলী মোড়ে এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় কয়েকজন ব্যক্তি ডাকাতির  জন্য প্রস্তুতি নিতে সমবেত হলে জেলা পুলিশের একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় অন্য কয়েকজন কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—নওগাঁ সদর উপজেলার আনন্দনগর এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে মো. মাসুদ (৩৫), উকিলপাড়া এলাকার মো. ভুট্টু কসাইয়ের ছেলে মো. হাসান (৩২) এবং আনন্দনগর এলাকার মৃত সামাদ দেওয়ানের ছেলে মো. সজীব দেওয়ান (২৮)।

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা চাইনিজ কুড়াল, রশি, হাসুয়া, বাঁশ ও লোহার পাইপসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার কৃতব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। তারা চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি। এ ছাড়া বৈদ্যুতিক লাইন, মিটার ও তার কাটার কাজে তারা পারদর্শী বলে জানা গেছে।

এ ঘটনায় উক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে পলাতক ও অজ্ঞাতনামা ব্যক্তিদের নাম-ঠিকানা সংগ্রহের পাশাপাশি তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নওগাঁ জেলা পুলিশের এ অভিযানকে সড়কে ডাকাতি প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

নওগাঁয় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁয় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ২টা ৩০ মিনিটের দিকে নওগাঁ সদর থানাধীন বক্তারপুর ইউনিয়নের নওগাঁ-বদলগাছী সড়কের দারোগার ইটভাটা এলাকার কাউয়াতলী মোড়ে এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় কয়েকজন ব্যক্তি ডাকাতির  জন্য প্রস্তুতি নিতে সমবেত হলে জেলা পুলিশের একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় অন্য কয়েকজন কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—নওগাঁ সদর উপজেলার আনন্দনগর এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে মো. মাসুদ (৩৫), উকিলপাড়া এলাকার মো. ভুট্টু কসাইয়ের ছেলে মো. হাসান (৩২) এবং আনন্দনগর এলাকার মৃত সামাদ দেওয়ানের ছেলে মো. সজীব দেওয়ান (২৮)।

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা চাইনিজ কুড়াল, রশি, হাসুয়া, বাঁশ ও লোহার পাইপসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার কৃতব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। তারা চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি। এ ছাড়া বৈদ্যুতিক লাইন, মিটার ও তার কাটার কাজে তারা পারদর্শী বলে জানা গেছে।

এ ঘটনায় উক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে পলাতক ও অজ্ঞাতনামা ব্যক্তিদের নাম-ঠিকানা সংগ্রহের পাশাপাশি তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নওগাঁ জেলা পুলিশের এ অভিযানকে সড়কে ডাকাতি প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream