শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

নাসের রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ এআই ভিডিও, গ্রেপ্তার ১

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

নাসের রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ এআই ভিডিও, গ্রেপ্তার ১
নাসের রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ এআই ভিডিও,গ্রেপ্তার ১

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা সাইবার মামলায় পারভেজ আলম খান (৩২) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার পারভেজ আলম খান মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বর্তমানে ঢাকার সাভার থানার মধ্য রাজাশন এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে,মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি পারভেজ আলম খানকে গ্রেপ্তারে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালায়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আহলাদ ইবনে জামিলের নেতৃত্বে দলটি তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে।

পরে সাভার থানার রাজাশন এলাকার আলাউদ্দিন মসজিদের গলিতে রাতভর অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে ৮ আগস্ট ভোর সাড়ে ৪টার দিকে পারভেজ আলম খানকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য বলেন,গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে একই মামলায় সৈয়দ তানভীর নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান,মামলাটির তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে জেলা গোয়েন্দা পুলিশ কাজ করছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

নাসের রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ এআই ভিডিও, গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা সাইবার মামলায় পারভেজ আলম খান (৩২) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার পারভেজ আলম খান মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বর্তমানে ঢাকার সাভার থানার মধ্য রাজাশন এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে,মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি পারভেজ আলম খানকে গ্রেপ্তারে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালায়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আহলাদ ইবনে জামিলের নেতৃত্বে দলটি তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে।

পরে সাভার থানার রাজাশন এলাকার আলাউদ্দিন মসজিদের গলিতে রাতভর অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে ৮ আগস্ট ভোর সাড়ে ৪টার দিকে পারভেজ আলম খানকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য বলেন,গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে একই মামলায় সৈয়দ তানভীর নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান,মামলাটির তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে জেলা গোয়েন্দা পুলিশ কাজ করছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream