শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নেত্রকোণা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে এমপি আনোয়ারুল হক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

নেত্রকোণা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে এমপি আনোয়ারুল হক
এমপি আনোয়ারুল হক

নেত্রকোণা শহরের বড় বাজার এলাকায় শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। এ সময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সাময়িক প্রাথমিক আর্থিক সহযোগিতা প্রদান করেন।

শনিবার (৮ আগস্ট) অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে গিয়ে অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। তিনি আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দুর্ভোগ ও সমস্যার কথা শোনেন।

এ সময় ফায়ার সার্ভিস, পুলিশ, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদস্যদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। অগ্নিকাণ্ডের সার্বিক পরিস্থিতি এবং ক্ষতিগ্রস্তদের জন্য তাৎক্ষণিকভাবে কী ধরনের সহায়তা প্রয়োজন, সে বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে সাময়িক প্রাথমিক আর্থিক সহযোগিতা তুলে দেন সংসদ সদস্য। পাশাপাশি ভবিষ্যতে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।

অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং ক্ষতিগ্রস্তদের এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার শক্তি কামনা করেন।

উল্লেখ্য, বড় বাজারের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার মাধ্যমে তাদের ক্ষতি কাটিয়ে ওঠার প্রত্যাশা করছেন।

বিষয় : নেত্রকোণা দুর্ঘটনা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোণা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে এমপি আনোয়ারুল হক

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

নেত্রকোণা শহরের বড় বাজার এলাকায় শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। এ সময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সাময়িক প্রাথমিক আর্থিক সহযোগিতা প্রদান করেন।

শনিবার (৮ আগস্ট) অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে গিয়ে অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। তিনি আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দুর্ভোগ ও সমস্যার কথা শোনেন।

এ সময় ফায়ার সার্ভিস, পুলিশ, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদস্যদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। অগ্নিকাণ্ডের সার্বিক পরিস্থিতি এবং ক্ষতিগ্রস্তদের জন্য তাৎক্ষণিকভাবে কী ধরনের সহায়তা প্রয়োজন, সে বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে সাময়িক প্রাথমিক আর্থিক সহযোগিতা তুলে দেন সংসদ সদস্য। পাশাপাশি ভবিষ্যতে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।

অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং ক্ষতিগ্রস্তদের এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার শক্তি কামনা করেন।

উল্লেখ্য, বড় বাজারের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার মাধ্যমে তাদের ক্ষতি কাটিয়ে ওঠার প্রত্যাশা করছেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream