রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
নেত্রকোণার মদনে বরযাত্রী ট্রলার দুর্ঘটনায় নিহত ১

নেত্রকোণার মদনে বরযাত্রী ট্রলার দুর্ঘটনায় নিহত ১

নেত্রকোণা প্রতিনিধি  : নেত্রকোণার মদনে একটি নৌদুর্ঘটনা বিয়ের বাড়ির আনন্দকে বিষাদে পরিণত করেছে। শুক্রবার রাত ৮টার সময় এমন মর্মান্তিক দুর্ঘটনার ঘটে দেওয়ান বাজার নৌঘাটে।আলোকসজ্জিত বরযাত্রীর ট্রলার থেকে নামার সময় জেনারেটরের মেশিনে সাথে বোরকা প্যাচিয়ে রিনা আক্তার (৩০) নামে এক নারী গুরুতর আহত হয় । পরে তার মৃত্যু হয় । মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মদন থানার ওসি সালাউদ্দিন করিম। পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানান গেছে, মদন পৌরসভার ৮ নং ওয়ার্ডের পূর্ব জাহাঙ্গীরপুর এলাকার বাসিন্দা সাত্তার মিয়া (৬০) এর ছেলে বর সুজ্জামান ( ৩০) এর সঙ্গে উপজেলা মাঘান ইউনিয়নের মাঘান গ্রামের জজ মিয়ার কন্যা মোছাঃ তামান্না (১৮) সঙ্গে শুক্রবার শুভ বিবাহ সম্পন্ন হয় ।  অনুষ্ঠান শেষ বর কনে নিয়ে নৌপথে সুসজ্জিত ট্রলারে বেশ আনন্দেই বাড়ি ফিরছিল সবাই । বরযাত্রীর ট্রলার গন্তব্যের পৌঁছার পূর্বেই রাতের অন্ধকার নেমে আসায় জেনারেট মেশিনের মাধ্যমে আলোকসজ্জা করা হয় । রাত ৮টার দিকে বরযাত্রীর ট্রলারটি মদন পৌরসভার দেওয়ান বাজার নৌঘাটে পৌঁছানোর পর ট্রলার থেকে যাত্রী তারাহুরা করে নামার সময় এ দুর্ঘটনা ঘটে । স্বজনরা আহত  রিনা আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা  আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বর ও কনের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় ট্রলার ও ডেকোরেশনের মালামাল জব্দ করে পুলিশ। উল্লেখ্য যে দুর্ঘটনায় মৃত্যুবরণকারী রিনা আক্তারের পৈতৃক বাড়ি বরিশাল জেলায়।

নেত্রকোণা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে এমপি আনোয়ারুল হক

নেত্রকোণা শহরের বড় বাজার এলাকায় শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। এ সময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সাময়িক প্রাথমিক আর্থিক সহযোগিতা প্রদান করেন।শনিবার (৮ আগস্ট) অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে গিয়ে অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। তিনি আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দুর্ভোগ ও সমস্যার কথা শোনেন।এ সময় ফায়ার সার্ভিস, পুলিশ, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদস্যদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। অগ্নিকাণ্ডের সার্বিক পরিস্থিতি এবং ক্ষতিগ্রস্তদের জন্য তাৎক্ষণিকভাবে কী ধরনের সহায়তা প্রয়োজন, সে বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে সাময়িক প্রাথমিক আর্থিক সহযোগিতা তুলে দেন সংসদ সদস্য। পাশাপাশি ভবিষ্যতে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং ক্ষতিগ্রস্তদের এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার শক্তি কামনা করেন।উল্লেখ্য, বড় বাজারের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার মাধ্যমে তাদের ক্ষতি কাটিয়ে ওঠার প্রত্যাশা করছেন।

নেত্রকোণা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে এমপি আনোয়ারুল হক
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream