শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
Bangla FM

নেত্রকোণার মদনে বরযাত্রী ট্রলার দুর্ঘটনায় নিহত ১

| ফটো কার্ড

নেত্রকোণার মদনে বরযাত্রী ট্রলার দুর্ঘটনায় নিহত ১

নেত্রকোণা প্রতিনিধি  : 

নেত্রকোণার মদনে একটি নৌদুর্ঘটনা বিয়ের বাড়ির আনন্দকে বিষাদে পরিণত করেছে। শুক্রবার রাত ৮টার সময় এমন মর্মান্তিক দুর্ঘটনার ঘটে দেওয়ান বাজার নৌঘাটে।আলোকসজ্জিত বরযাত্রীর ট্রলার থেকে নামার সময় জেনারেটরের মেশিনে সাথে বোরকা প্যাচিয়ে রিনা আক্তার (৩০) নামে এক নারী গুরুতর আহত হয় । পরে তার মৃত্যু হয় । মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মদন থানার ওসি সালাউদ্দিন করিম।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানান গেছে, মদন পৌরসভার ৮ নং ওয়ার্ডের পূর্ব জাহাঙ্গীরপুর এলাকার বাসিন্দা সাত্তার মিয়া (৬০) এর ছেলে বর সুজ্জামান ( ৩০) এর সঙ্গে উপজেলা মাঘান ইউনিয়নের মাঘান গ্রামের জজ মিয়ার কন্যা মোছাঃ তামান্না (১৮) সঙ্গে শুক্রবার শুভ বিবাহ সম্পন্ন হয় ।  অনুষ্ঠান শেষ বর কনে নিয়ে নৌপথে সুসজ্জিত ট্রলারে বেশ আনন্দেই বাড়ি ফিরছিল সবাই । বরযাত্রীর ট্রলার গন্তব্যের পৌঁছার পূর্বেই রাতের অন্ধকার নেমে আসায় জেনারেট মেশিনের মাধ্যমে আলোকসজ্জা করা হয় । রাত ৮টার দিকে বরযাত্রীর ট্রলারটি মদন পৌরসভার দেওয়ান বাজার নৌঘাটে পৌঁছানোর পর ট্রলার থেকে যাত্রী তারাহুরা করে নামার সময় এ দুর্ঘটনা ঘটে । 

স্বজনরা আহত  রিনা আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা  আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বর ও কনের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় ট্রলার ও ডেকোরেশনের মালামাল জব্দ করে পুলিশ। উল্লেখ্য যে দুর্ঘটনায় মৃত্যুবরণকারী রিনা আক্তারের পৈতৃক বাড়ি বরিশাল জেলায়।

বিষয় : নেত্রকোণা মদন ট্রলার দুর্ঘটনা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোণার মদনে বরযাত্রী ট্রলার দুর্ঘটনায় নিহত ১

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নেত্রকোণা প্রতিনিধি  : 

নেত্রকোণার মদনে একটি নৌদুর্ঘটনা বিয়ের বাড়ির আনন্দকে বিষাদে পরিণত করেছে। শুক্রবার রাত ৮টার সময় এমন মর্মান্তিক দুর্ঘটনার ঘটে দেওয়ান বাজার নৌঘাটে।আলোকসজ্জিত বরযাত্রীর ট্রলার থেকে নামার সময় জেনারেটরের মেশিনে সাথে বোরকা প্যাচিয়ে রিনা আক্তার (৩০) নামে এক নারী গুরুতর আহত হয় । পরে তার মৃত্যু হয় । মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মদন থানার ওসি সালাউদ্দিন করিম।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানান গেছে, মদন পৌরসভার ৮ নং ওয়ার্ডের পূর্ব জাহাঙ্গীরপুর এলাকার বাসিন্দা সাত্তার মিয়া (৬০) এর ছেলে বর সুজ্জামান ( ৩০) এর সঙ্গে উপজেলা মাঘান ইউনিয়নের মাঘান গ্রামের জজ মিয়ার কন্যা মোছাঃ তামান্না (১৮) সঙ্গে শুক্রবার শুভ বিবাহ সম্পন্ন হয় ।  অনুষ্ঠান শেষ বর কনে নিয়ে নৌপথে সুসজ্জিত ট্রলারে বেশ আনন্দেই বাড়ি ফিরছিল সবাই । বরযাত্রীর ট্রলার গন্তব্যের পৌঁছার পূর্বেই রাতের অন্ধকার নেমে আসায় জেনারেট মেশিনের মাধ্যমে আলোকসজ্জা করা হয় । রাত ৮টার দিকে বরযাত্রীর ট্রলারটি মদন পৌরসভার দেওয়ান বাজার নৌঘাটে পৌঁছানোর পর ট্রলার থেকে যাত্রী তারাহুরা করে নামার সময় এ দুর্ঘটনা ঘটে । 

স্বজনরা আহত  রিনা আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা  আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বর ও কনের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় ট্রলার ও ডেকোরেশনের মালামাল জব্দ করে পুলিশ। উল্লেখ্য যে দুর্ঘটনায় মৃত্যুবরণকারী রিনা আক্তারের পৈতৃক বাড়ি বরিশাল জেলায়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream