বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

এমপির আপত্তিকর ভাইরাল: যা বললেন নাটোর-৪ এর এমপি আজিজ


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এমপির আপত্তিকর ভাইরাল:  যা বললেন নাটোর-৪ এর এমপি আজিজ

বিশেষ প্রতিনিধি:

ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় ছেলের গ্রেপ্তার এবং জানাজায় হেনস্তার ঘটনার রেশ কাটতে না কাটতেই নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি তার একটি আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনাকে রাজনৈতিক ‘ষড়যন্ত্র’ এবং ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি বিকৃত রূপ বলে দাবি করেছেন এমপি নিজে ও তার দলীয় নেতারা।

বুধবার (২৮ অক্টোবর) রাতে মুঠোফোনে প্রতিক্রিয়া ব্যক্ত করে এমপি আব্দুল আজিজ বলেন, "আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি দেখা যাচ্ছে এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।"

এর আগে সন্ধ্যায় গুরুদাসপুর উপজেলার নয়াবাজারে দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীও বিষয়টিকে এআই-প্রযুক্তির কারসাজি বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলী বলেন, "আমাদের নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুল আজিজকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কথিত ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তার ছবি বা ভিডিওকে বিকৃত রূপে উপস্থাপন করা হয়েছে।"

তিনি আরও বলেন, ডিজিটাল যুগে এ ধরনের ভুয়া তথ্যের অপব্যবহার বন্ধে ভিডিওটির সত্যতা এবং উৎস যথাযথভাবে যাচাই-বাছাই করা প্রয়োজন। একই সাথে যারা উদ্দেশ্যেপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভুয়া ভিডিও ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

বিষয় : এআই ছাত্রদল নেতা শাকিল হত্যা আব্দুল আজিজ আপত্তিকর ভিডিও ফেসবুকে

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


এমপির আপত্তিকর ভাইরাল: যা বললেন নাটোর-৪ এর এমপি আজিজ

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

বিশেষ প্রতিনিধি:

ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় ছেলের গ্রেপ্তার এবং জানাজায় হেনস্তার ঘটনার রেশ কাটতে না কাটতেই নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি তার একটি আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনাকে রাজনৈতিক ‘ষড়যন্ত্র’ এবং ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি বিকৃত রূপ বলে দাবি করেছেন এমপি নিজে ও তার দলীয় নেতারা।

বুধবার (২৮ অক্টোবর) রাতে মুঠোফোনে প্রতিক্রিয়া ব্যক্ত করে এমপি আব্দুল আজিজ বলেন, "আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি দেখা যাচ্ছে এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।"

এর আগে সন্ধ্যায় গুরুদাসপুর উপজেলার নয়াবাজারে দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীও বিষয়টিকে এআই-প্রযুক্তির কারসাজি বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলী বলেন, "আমাদের নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুল আজিজকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কথিত ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তার ছবি বা ভিডিওকে বিকৃত রূপে উপস্থাপন করা হয়েছে।"

তিনি আরও বলেন, ডিজিটাল যুগে এ ধরনের ভুয়া তথ্যের অপব্যবহার বন্ধে ভিডিওটির সত্যতা এবং উৎস যথাযথভাবে যাচাই-বাছাই করা প্রয়োজন। একই সাথে যারা উদ্দেশ্যেপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভুয়া ভিডিও ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream