মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

হাসিবের সঙ্গে ছিলেন স্ত্রী,শ্রীমঙ্গল ফিরে এসে করবেন মামলা

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে তার বাঁ হাত গুরুতরভাবে জখম হয়েছে। পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি শ্রীমঙ্গল ত্যাগ করেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার রাধানগর এলাকায় বালিশিরা রিসোর্টের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এ সময় হাসিবের সঙ্গে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় এক তরুণী ছিলেন। ওই তরুণীকে হাসিবের স্ত্রী বলে নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় ছাত্রশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক সিদ্দিকী আবু লালা এবং এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রীতম দাস।

প্রীতম দাস জানান,হামলায় আহত হওয়ার পর হাসিব ট্রেনে কুমিল্লার উদ্দেশে রওনা হয়েছেন। সেখান থেকে তিনি আবার শ্রীমঙ্গলে ফিরে আসবেন। এরপর থানায় মামলা করাসহ পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে,হামলাকারীর পরিচয় শনাক্তের কথা জানিয়েছে পুলিশ। তিনি শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলে জানিয়েছে পুলিশ।

হামলার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, অটোরিকশায় করে যাওয়ার সময় এক ব্যক্তি হাসিবকে উদ্দেশ করে গালিগালাজ ও আপত্তিকর মন্তব্য করেন। পরে অটোরিকশা থামলে তিনি হাসিবের সঙ্গে হাত মেলান। একপর্যায়ে হঠাৎ চাপাতি নিয়ে তার ওপর হামলা চালান। এ সময় হাসিব অটোরিকশা থেকে নেমে দৌড়ে সরে যান।

বালিশিরা রিসোর্টের ম্যানেজার ইয়াসির আরাফাত স্বপন জানান,তিন দিন আগে স্ত্রী পরিচয়ে এক তরুণীকে নিয়ে হাসিব রিসোর্টে ওঠেন। মঙ্গলবার তাদের চেকআউটের কথা ছিল।

রিসোর্টের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান,চেকআউট শেষে হাসিব ও তার সঙ্গে থাকা তরুণী অটোরিকশায় করে রিসোর্ট থেকে বের হন। কিছু দূর যাওয়ার পর এক ব্যক্তি চাপাতি নিয়ে তাদের ওপর হামলা করেন। এ সময় হাসিব দৌড়ে আবার রিসোর্টে ফিরে আসেন। তার বাঁ হাতের বেশ কিছু অংশ কেটে যায়। রিসোর্টের কর্মীরা ব্যান্ডেজ করে রক্তপাত বন্ধ করেন। পরে তারা অটোরিকশায় করে রেলস্টেশনের দিকে চলে যান।

হাসিব আল ইসলামের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী বলেন,হামলার বিষয়টি তারা শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল হিসেবে উল্লেখ করা রিসোর্টে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে হামলাকারীর পরিচয় পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। হাসিবের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

জাতীয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান জানান, চাপাতির আঘাতে হাসিবের হাত জখম হয়েছে। তবে তিনি বর্তমানে নিরাপদে আছেন এবং স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

হামলার নিন্দা জানিয়ে জাহিদ আহসান বলেন,নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের এমন সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সরকারের সংশ্লিষ্ট মহলের কঠোর পদক্ষেপ দাবি করেন তিনি।

বালিশিরা রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ কামাল পাশা বলেন, তিনি রিসোর্টে অবস্থান করেন না। ম্যানেজারই সার্বিক বিষয় দেখভাল করেন। খবর নিয়ে তিনি জেনেছেন,গত রোববার স্ত্রীকে নিয়ে হাসিব রিসোর্টে ওঠেন এবং মঙ্গলবার তাদের চলে যাওয়ার কথা ছিল। রিসোর্ট থেকে বের হওয়ার পথেই হামলার ঘটনা ঘটে। বিষয়টি অত্যন্ত ন্যক্কারজনক উল্লেখ করে তিনি জানান,ঘটনার পর পুলিশ, গোয়েন্দা সংস্থা ও ডিবি পুলিশ রিসোর্টে গিয়ে তদন্ত করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

হাসিবের সঙ্গে ছিলেন স্ত্রী,শ্রীমঙ্গল ফিরে এসে করবেন মামলা

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream