মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক, সেবার মান বাড়ানোর নির্দেশ


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক, সেবার মান বাড়ানোর নির্দেশ

গাইবান্ধা সদর উপজেলার ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সার্বিক প্রশাসনিক কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা ও চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোঃ মনিরুজ্জামান।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম, হোল্ডিং ট্যাক্স আদায়, আয়-ব্যয়ের হিসাব, বিভিন্ন রেজিস্টার ও দাপ্তরিক নথিপত্র সংরক্ষণের বিষয়গুলো খতিয়ে দেখেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদের মাধ্যমে গৃহীত ও বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং কাজের মান সম্পর্কেও খোঁজখবর নেন।

এ সময় তিনি ইউনিয়ন পরিষদের সচিবের কাছে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা, প্রয়োজনীয় নথিপত্র হালনাগাদ রাখা, রেজিস্টার বহি যথাযথভাবে সংরক্ষণ এবং সরকারি নির্দেশনা অনুসারে নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত জানতে চান।

বিশেষ করে ইউনিয়ন পরিষদের রাজস্ব আয়ের অন্যতম উৎস হোল্ডিং ট্যাক্স আদায়ের ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। এ বিষয়ে পরিষদের চেয়ারম্যান মোঃ মোসাব্বীর হোসেন ও ইউনিয়ন পরিষদের সচিবকে নিয়মিত ও কার্যকরভাবে ট্যাক্স আদায়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন এবং পরিদর্শন বহিতে বিভিন্ন দিক নির্দেশনা লিখিত ভাবে লিপিবদ্ধ করেন। 

পরিদর্শনের একপর্যায়ে গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গেও কথা বলেন জেলা প্রশাসক। জন্মনিবন্ধনের প্রয়োজনীয়তা, নিবন্ধন কার্যক্রমে তাদের ভূমিকা এবং দায়িত্ব যথাযথভাবে পালন করা হচ্ছে কি না, সে বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। এ সময় তিনি জন্মনিবন্ধনসহ জনসাধারণের প্রয়োজনীয় নাগরিক সেবা প্রদানে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ও সচেতন থাকার বিষয়ে গুরুত্ব দেন।

পরিদর্শনকালে গাইবান্ধা সদর উপজেলা ভূমি কর্মকর্তা (সহকারী কমিশনার ভূমি)সহ ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক, সেবার মান বাড়ানোর নির্দেশ

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

গাইবান্ধা সদর উপজেলার ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সার্বিক প্রশাসনিক কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা ও চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোঃ মনিরুজ্জামান।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম, হোল্ডিং ট্যাক্স আদায়, আয়-ব্যয়ের হিসাব, বিভিন্ন রেজিস্টার ও দাপ্তরিক নথিপত্র সংরক্ষণের বিষয়গুলো খতিয়ে দেখেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদের মাধ্যমে গৃহীত ও বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং কাজের মান সম্পর্কেও খোঁজখবর নেন।

এ সময় তিনি ইউনিয়ন পরিষদের সচিবের কাছে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা, প্রয়োজনীয় নথিপত্র হালনাগাদ রাখা, রেজিস্টার বহি যথাযথভাবে সংরক্ষণ এবং সরকারি নির্দেশনা অনুসারে নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত জানতে চান।

বিশেষ করে ইউনিয়ন পরিষদের রাজস্ব আয়ের অন্যতম উৎস হোল্ডিং ট্যাক্স আদায়ের ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। এ বিষয়ে পরিষদের চেয়ারম্যান মোঃ মোসাব্বীর হোসেন ও ইউনিয়ন পরিষদের সচিবকে নিয়মিত ও কার্যকরভাবে ট্যাক্স আদায়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন এবং পরিদর্শন বহিতে বিভিন্ন দিক নির্দেশনা লিখিত ভাবে লিপিবদ্ধ করেন। 

পরিদর্শনের একপর্যায়ে গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গেও কথা বলেন জেলা প্রশাসক। জন্মনিবন্ধনের প্রয়োজনীয়তা, নিবন্ধন কার্যক্রমে তাদের ভূমিকা এবং দায়িত্ব যথাযথভাবে পালন করা হচ্ছে কি না, সে বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। এ সময় তিনি জন্মনিবন্ধনসহ জনসাধারণের প্রয়োজনীয় নাগরিক সেবা প্রদানে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ও সচেতন থাকার বিষয়ে গুরুত্ব দেন।

পরিদর্শনকালে গাইবান্ধা সদর উপজেলা ভূমি কর্মকর্তা (সহকারী কমিশনার ভূমি)সহ ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream