শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আলোচিত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলায় বাদ পড়া আসামিদের চার্জশিটে অন্তর্ভুক্তি এবং হত্যাকাণ্ডে জড়িত সবার ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার দুপুরে জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

 জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংবাদিক কাফি পারভেজ, বজলুর রহমান, সৈয়দ শওকত জামান, নিহত সাংবাদিক নাদিমের বাবা আবদুল করিম, স্ত্রী মনিরা বেগম ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর।

 বক্তারা বলেন, ২০২৩ সালের ১৫ জুন বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নির্মমভাবে হত্যা করা হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার তদন্ত ও চার্জশিট নিয়ে পরিবার ও সাংবাদিক সমাজের মধ্যে অসন্তোষ রয়েছে। অভিযোগ রয়েছে, মামলার তিন দফা চার্জশিটে হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনকে বাদ দেওয়া হয়েছে। এতে প্রকৃত অপরাধীরা আইনের আওতার বাইরে থাকার সুযোগ পাচ্ছেন।

 বক্তারা আরও বলেন, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে পূর্ণাঙ্গ চার্জশিট দিতে হবে। একই সঙ্গে মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু, তার ছেলে রিফাতসহ হত্যাকাণ্ডে জড়িত সবার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

 মানববন্ধনে নিহত সাংবাদিক নাদিমের পরিবারের সদস্যরা দ্রুত বিচার নিশ্চিত করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 এ সময় জামালপুর জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream