রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
জামালপুরে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

জামালপুরের মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ জোনায়েদ হাসান তায়িব নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার( ১ সেটেম্বর) দিবাগত রাতে মেলান্দহ উপজেলার কোনামালঞ্চ আমেনা দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। নিহত তায়িব মেলান্দহ উপজেলার দক্ষিণ হাজরাবাড়ির মোহাম্মদ কাজল মিয়ার ছেলে। পুলিশ জানায়, ক্লাসের মধ্যবর্তী বিরতির সময় তায়িব শ্রেণিকক্ষে বই  রেখে বাইরে যায়। মাদ্রাসা ছুটি হলে বইগুলো নিতে গিয়ে সে  ভবনের ছাদসংলগ্ন বৈদ্যুতিক তারের স্পর্শে আসে। পরে জোনায়েদ হাসান তায়িব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

জামালপুরে প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ

প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি বরাদ্ধের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। জামালপুরের ইসলামপুর উপজেলার ৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে ইন্টারনেট সংযোগের জন্য ওই টাকা বরাদ্ধ হয়েছিলো। বরাদ্ধের পরিমান ছিলো স্কুল প্রতি ১০ হাজার ৫০০ টাকা।জানা গেছে, ইসলামপুর উপজেলায় ২০২৫-২০২৬ অর্থ বছরে ৯৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট খাতে প্রতি বিদ্যালয়ের জন্য ১০ হাজার ৫০০ টাকা করে বরাদ্ধ হয়। টাকা বরাদ্ধের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা টাকা উত্তোলন করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী অফিসাররা প্রধান শিক্ষকের কাছে টাকা ফেরৎ নেন। তবে ২০টি প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্ধকৃত টাকা খরচ হয়েছে।এ বিষয়ে জেলা দুর্নীতি দমন কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয় তদন্ত চলমান।  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহানারা খাতুন জানান, অভিযোগ শতভাগ মিথ্যা। আমাকে প্রশাসনিকভাবে হেয় করার জন্য এ অভিযোগ করা হচ্ছে। এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলী আহসান জানান, ঘটনা প্রমানিত হলে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক কামরুজ্জামান বলেন, শিক্ষকরা লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

জামালপুরে প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ

মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে ধর্ষক পরিবার

ধর্ষণ মামলার বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে ধর্ষক তজমল হকের পরিবার। তজমলের পরিবার প্রকাশ্যে বলছে মামলা তুলে না নিলে ধর্ষিতার কিশোরীকে অপহরণ করবে। ধর্ষিতার পরিবার ন্যায় বিচার দাবি করেছে প্রশাসনের কাছে।জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের কামালপুর মৃধাপাড়া এলাকার মহিল উদ্দিনের পালিত কন্যাকে নানা প্রলোভন দিয়ে মামলার প্রধান আসামী তজমল হক নিজ বাড়ীতে আটক রেখে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। ৪ জুলাই রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি জানার পর ধর্ষিতা কিশোরীর পরিবার গ্রামের লোকজনের সহায়তায় তজমল হকের বাড়ী ধর্ষিতাকে অচেতন অবস্থায় উদ্ধার করে।এ বিষয়ে ধর্ষিতার কিশোরীর পালিত বাবা মহিল উদ্দিন বাদী হয়ে ৬ জুলাই বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং ৬। ধারা নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ এর ৯(১)/৩০। মামলার পর বকশীগঞ্জ থানার পুলিশ মামলার মামলার প্রধান আসামী তজমল হক ও সহযোগি সুমনা বেগমকে গ্রেফতার করে। আসামীরা বর্তমানে জামালপুর কারাগারে আছে।এ ব্যাপরে কিশোরীর মা(কুসুম ফুল আক্তার) বলেন, মামলা করার পর থেকেই আসামীর পরিবারের লোকজন মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছে। আসামীদের পরিবারের লোকজন বলছে মামলা তুলে না নিলে তারা আমার কিশোরী কন্যাকে আবারও অপহরণ করার হুমকি দেয়।মামলার বাদী মহিল উদ্দিন বলেন, ন্যায় বিচারের আশায় আমি থানায় মামলা করেছি। আসামীদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। আসামীরা উপযুক্ত শাস্তি না পেলে সমাজে অবরাধ বাড়বে। তিনি আসামীদের ফাসিঁ দাবি করেন।এ ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন বলেন, মামলা দায়ের পর পরই দুই জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীকে গ্রেফতার অভিযান চলমান আছে। মামলার তদন্ত চলমান।

মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে ধর্ষক পরিবার

সব শিক্ষিত বেকারকে চাকুরি দেওয়া হবে: বিমান প্রতিমন্ত্রী

সব শিক্ষিত বেকারদের চাকুরি দেওয়া হবে। বেকাররা যাতে পরিবারের লোকজনদের ভালো পরিবেশে থাকতে এ চিন্তা করেই সরকার শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের চিন্তা করছে। তরুন সমাজ যাতে বিপদগামি না হয় সে বিষয়ে প্রশাসন ও সচেতন ব্যাক্তিদের ভূমিকা রাখতে হবে। ৭ আগষ্ট শুক্রবার দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা অডিটরিয়ামসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ সব কথা বলেন।তিনি আরও বলেন, যুব সমাজকে মাদক থেকে দুরে রাখার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। মন্ত্রী বকশীগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার জন্য প্রশাসনকে নির্দেশ দেন। প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বর্তমান সরকার প্রতিশ্রুতির চাইতেও তিন গুন কাজ বেশি করবে।উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেনের সভাপত্বিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা পরিষদের প্রশাসক সাবেক মন্ত্রী সিরাজুল হক।অতিথি ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি পিপি এডভোকেট আনিসুজ্জামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার ও যুবদল সভাড়তি আব্দুল্লাহ সওদাগর।আলোচনা সভার পূর্বে অডিটরিয়াম ভবনের উদ্বোধন এবং পরে বিভিন্ন তালিকাভুক্ত পরিবারের মাঝে নানা ত্রান সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেন।

সব শিক্ষিত বেকারকে চাকুরি দেওয়া হবে: বিমান প্রতিমন্ত্রী

দেওয়ানগঞ্জে ১৫৬ বোতল মদ উদ্ধার

জামালপুরে ৩৫ বিজিবির  দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকা থেকে ১৫৬ বোতল ভারতীয় মদ ও ৯০৯ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর বিওপির  ১০৭৭ নম্বর সীমান্ত পিলার এলাকায়  অভিযান চালায় বিজিবি। তারা ১৫৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে । যার আনুমানিক মূল্য ২ লাখ ৩৪ হাজার টাকা।বুধবার (৫ আগস্ট) দিবাগত রাতে পৃথক অভিযানে দাঁতভাঙা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী ছাটকড়াই বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৯০৯ পিস ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করেন। এসব পণ্যের আনুমানিক মূল্য ৪ লাখ ২ হাজার টাকা।বিজিবি জানায়, মদ ও কসমেটিকস পণ্য উদ্ধারের ঘটনায় পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। 

দেওয়ানগঞ্জে ১৫৬ বোতল মদ উদ্ধার

দেওয়ানগঞ্জে ভারতীয় তরুণীর ছবি ছড়ানোর অভিযোগে তরুণ গ্রেফতার

ভারতের পশ্চিমবঙ্গের সুতি থানার একটি মামলায় জামালপুরের দেওয়ানগঞ্জ থানার পুলিশ মুস্তাফিজুর রহমান মেহেদী নামে এক তরুণকে গ্রেফতার করে। ৬ আগস্ট ( বৃহস্পতিবার) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশ। আটক মোস্তাফিজুর রহমান মেহেদী পৌর শহরের কালিকাপুর এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।জামালপুর ডিবি পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মেহেদীর সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার এক তরুণীর ইনস্টাগ্রামে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক চলাকালে নিজেদের ব্যক্তিগত ছবি ও ভিডিও আদান-প্রদান করে।পরবর্তীতে সম্পর্কের অবনতি হলে মেহেদী ওই তরুণীর ব্যক্তিগত ছবি  ও ভিডিও  ইনস্টাগ্রামে ছড়িয়ে দেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তিনি ভুক্তভোগী তরুণীর পরিবারের সদস্যদের কাছেও ভিডিওটি পাঠিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে।এ ঘটনায় তরুনীট  ভাই ভারতের পশ্চিমবঙ্গের সূতি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পশ্চিমবঙ্গ পুলিশ বাংলাদেশের জামালপুর জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। জামালপুরের পুলিশ সুপারের নির্দেশে  তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে দেওয়ানগঞ্জ থেকে অভিযুক্ত মুস্তাফিজুর রহমান মেহেদীকে আটক করে ডিবি পুলিশ।জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, এ বিষয়ে  নিয়মিত মামলা হয়েছে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে ডিজিটাল আলামত বিশ্লেষণসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান।

দেওয়ানগঞ্জে ভারতীয় তরুণীর ছবি ছড়ানোর অভিযোগে তরুণ গ্রেফতার
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream