প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি বরাদ্ধের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। জামালপুরের ইসলামপুর উপজেলার ৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে ইন্টারনেট সংযোগের জন্য ওই টাকা বরাদ্ধ হয়েছিলো। বরাদ্ধের পরিমান ছিলো স্কুল প্রতি ১০ হাজার ৫০০ টাকা।
জানা গেছে, ইসলামপুর উপজেলায় ২০২৫-২০২৬ অর্থ বছরে ৯৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট খাতে প্রতি বিদ্যালয়ের জন্য ১০ হাজার ৫০০ টাকা করে বরাদ্ধ হয়। টাকা বরাদ্ধের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা টাকা উত্তোলন করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী অফিসাররা প্রধান শিক্ষকের কাছে টাকা ফেরৎ নেন। তবে ২০টি প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্ধকৃত টাকা খরচ হয়েছে।
এ বিষয়ে জেলা দুর্নীতি দমন কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয় তদন্ত চলমান।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহানারা খাতুন জানান, অভিযোগ শতভাগ মিথ্যা। আমাকে প্রশাসনিকভাবে হেয় করার জন্য এ অভিযোগ করা হচ্ছে।
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলী আহসান জানান, ঘটনা প্রমানিত হলে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক কামরুজ্জামান বলেন, শিক্ষকরা লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত