রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
Bangla FM

দেওয়ানগঞ্জে ভারতীয় তরুণীর ছবি ছড়ানোর অভিযোগে তরুণ গ্রেফতার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

দেওয়ানগঞ্জে ভারতীয় তরুণীর ছবি ছড়ানোর অভিযোগে তরুণ গ্রেফতার
দেওয়ানগঞ্জে ভারতীয় তরুণীর ছবি ছড়ানোর অভিযোগে তরুণ গ্রেফতার

ভারতের পশ্চিমবঙ্গের সুতি থানার একটি মামলায় জামালপুরের দেওয়ানগঞ্জ থানার পুলিশ মুস্তাফিজুর রহমান মেহেদী নামে এক তরুণকে গ্রেফতার করে। ৬ আগস্ট ( বৃহস্পতিবার) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশ। 

আটক মোস্তাফিজুর রহমান মেহেদী পৌর শহরের কালিকাপুর এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।

জামালপুর ডিবি পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মেহেদীর সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার এক তরুণীর ইনস্টাগ্রামে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক চলাকালে নিজেদের ব্যক্তিগত ছবি ও ভিডিও আদান-প্রদান করে।

পরবর্তীতে সম্পর্কের অবনতি হলে মেহেদী ওই তরুণীর ব্যক্তিগত ছবি  ও ভিডিও  ইনস্টাগ্রামে ছড়িয়ে দেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তিনি ভুক্তভোগী তরুণীর পরিবারের সদস্যদের কাছেও ভিডিওটি পাঠিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে।

এ ঘটনায় তরুনীট  ভাই ভারতের পশ্চিমবঙ্গের সূতি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পশ্চিমবঙ্গ পুলিশ বাংলাদেশের জামালপুর জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। জামালপুরের পুলিশ সুপারের নির্দেশে  তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে দেওয়ানগঞ্জ থেকে অভিযুক্ত মুস্তাফিজুর রহমান মেহেদীকে আটক করে ডিবি পুলিশ।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, এ বিষয়ে  নিয়মিত মামলা হয়েছে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে ডিজিটাল আলামত বিশ্লেষণসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান।

বিষয় : অপরাধ জামালপুর ভারত

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

দেওয়ানগঞ্জে ভারতীয় তরুণীর ছবি ছড়ানোর অভিযোগে তরুণ গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

ভারতের পশ্চিমবঙ্গের সুতি থানার একটি মামলায় জামালপুরের দেওয়ানগঞ্জ থানার পুলিশ মুস্তাফিজুর রহমান মেহেদী নামে এক তরুণকে গ্রেফতার করে। ৬ আগস্ট ( বৃহস্পতিবার) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশ। 

আটক মোস্তাফিজুর রহমান মেহেদী পৌর শহরের কালিকাপুর এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।

জামালপুর ডিবি পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মেহেদীর সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার এক তরুণীর ইনস্টাগ্রামে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক চলাকালে নিজেদের ব্যক্তিগত ছবি ও ভিডিও আদান-প্রদান করে।

পরবর্তীতে সম্পর্কের অবনতি হলে মেহেদী ওই তরুণীর ব্যক্তিগত ছবি  ও ভিডিও  ইনস্টাগ্রামে ছড়িয়ে দেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তিনি ভুক্তভোগী তরুণীর পরিবারের সদস্যদের কাছেও ভিডিওটি পাঠিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে।

এ ঘটনায় তরুনীট  ভাই ভারতের পশ্চিমবঙ্গের সূতি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পশ্চিমবঙ্গ পুলিশ বাংলাদেশের জামালপুর জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। জামালপুরের পুলিশ সুপারের নির্দেশে  তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে দেওয়ানগঞ্জ থেকে অভিযুক্ত মুস্তাফিজুর রহমান মেহেদীকে আটক করে ডিবি পুলিশ।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, এ বিষয়ে  নিয়মিত মামলা হয়েছে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে ডিজিটাল আলামত বিশ্লেষণসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream