মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

গোলাপগঞ্জের পলাতক আসামি নরসিংদী থেকে গ্রেফতার


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গোলাপগঞ্জের পলাতক আসামি নরসিংদী থেকে গ্রেফতার
গোলাপগঞ্জের নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামি নরসিংদী থেকে গ্রেফতার

সিলেটের গোলাপগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি জাহিদুল ইসলাম (২২)-কে নরসিংদী থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২ নভেম্বর ২০২৬ খ্রি. সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নরসিংদী জেলার মনোহরদী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের প্রেসনোট সূত্রে জানা যায়, এসআরবি-৯, সিলেটের সহায়তায় গোলাপগঞ্জ মডেল থানাধীন কুশিয়ারা পুলিশ (তদন্ত) কেন্দ্রের এসআই (নিরস্ত্র) শংকর চন্দ্র দেব অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতার জাহিদুল ইসলাম গোলাপগঞ্জ উপজেলার কালিকৃষ্ণপুর গ্রামের ইব্রাহিম মিয়া ও জাহানারা বেগমের ছেলে।

তিনি গোলাপগঞ্জ মডেল থানার মামলা নং-১৭, তারিখ ১৫ অক্টোবর ২০২৬, জিআর-২২৯/২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯খ ধারায় দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি।

পুলিশ জানায়, গ্রেফতারের পর আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


গোলাপগঞ্জের পলাতক আসামি নরসিংদী থেকে গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সিলেটের গোলাপগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি জাহিদুল ইসলাম (২২)-কে নরসিংদী থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২ নভেম্বর ২০২৬ খ্রি. সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নরসিংদী জেলার মনোহরদী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের প্রেসনোট সূত্রে জানা যায়, এসআরবি-৯, সিলেটের সহায়তায় গোলাপগঞ্জ মডেল থানাধীন কুশিয়ারা পুলিশ (তদন্ত) কেন্দ্রের এসআই (নিরস্ত্র) শংকর চন্দ্র দেব অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতার জাহিদুল ইসলাম গোলাপগঞ্জ উপজেলার কালিকৃষ্ণপুর গ্রামের ইব্রাহিম মিয়া ও জাহানারা বেগমের ছেলে।

তিনি গোলাপগঞ্জ মডেল থানার মামলা নং-১৭, তারিখ ১৫ অক্টোবর ২০২৬, জিআর-২২৯/২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯খ ধারায় দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি।

পুলিশ জানায়, গ্রেফতারের পর আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream