মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কাঁঠালিয়ায় অবৈধ এমবিএফ মনিরা ব্রিকফিল্ডের চিমনি ও ইট পোড়ানোর চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন

ঝালকাঠির কাঁঠালিয়ায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এমবিএফ মনিরা ব্রিকফিল্ডের অবৈধ ১২০ ফুট উচ্চতার চিমনি ও ইট পোড়ানোর চুলা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার বড় কাঁঠালিয়া এলাকায় অবস্থিত ইটভাটাটিতে এ অভিযান পরিচালনা করা হয়। প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় ভাটাটির ১২০ ফুট উচ্চতার চিমনি ও ইট পোড়ানোর চুলা ভেঙে ফেলা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কাঁঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল। এ সময় ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা এবং বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল মাহমুদ উপস্থিত ছিলেন।

অভিযান শেষে পরিবেশ অধিদপ্তর ঝালকাঠির সহকারী পরিচালক আঞ্জুমান নেছা জানান, এমবিএফ মনিরা ব্রিকফিল্ডের অবৈধ ১২০ ফুট উচ্চতার চিমনি ধ্বংস করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নে পর্যায়ক্রমে ১২০ ফুট উচ্চতার চিমনিবিশিষ্ট অন্যান্য ইটভাটার বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

কাঁঠালিয়ায় অবৈধ এমবিএফ মনিরা ব্রিকফিল্ডের চিমনি ও ইট পোড়ানোর চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

ঝালকাঠির কাঁঠালিয়ায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এমবিএফ মনিরা ব্রিকফিল্ডের অবৈধ ১২০ ফুট উচ্চতার চিমনি ও ইট পোড়ানোর চুলা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার বড় কাঁঠালিয়া এলাকায় অবস্থিত ইটভাটাটিতে এ অভিযান পরিচালনা করা হয়। প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় ভাটাটির ১২০ ফুট উচ্চতার চিমনি ও ইট পোড়ানোর চুলা ভেঙে ফেলা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কাঁঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল। এ সময় ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা এবং বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল মাহমুদ উপস্থিত ছিলেন।

অভিযান শেষে পরিবেশ অধিদপ্তর ঝালকাঠির সহকারী পরিচালক আঞ্জুমান নেছা জানান, এমবিএফ মনিরা ব্রিকফিল্ডের অবৈধ ১২০ ফুট উচ্চতার চিমনি ধ্বংস করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নে পর্যায়ক্রমে ১২০ ফুট উচ্চতার চিমনিবিশিষ্ট অন্যান্য ইটভাটার বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream