বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মৌলভীবাজারে সাবেক এমপির ছেলেসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারে পৃথক অভিযানে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদের ছেলে ফজলে রাব্বি সাদমান এবং জেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে মৌলভীবাজার শহরের একটি এলাকা থেকে ফজলে রাব্বি সাদমানকে গ্রেপ্তার করা হয়। তিনি মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য নেছার আহমেদের কনিষ্ঠ ছেলে।

অন্যদিকে,একই দিন দিবাগত রাতে অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে,সাদমানের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা রয়েছে। অন্যদিকে,নিক্সনের বিরুদ্ধে একই থানায় একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে এসব মামলা করা হয়েছে।

পুলিশ সূত্র আরও জানায়,সাবেক সংসদ সদস্য নেছার আহমেদ ও গৌছ উদ্দিন নিক্সন ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,গ্রেপ্তার দুজনই মৌলভীবাজার শহরের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মৌলভীবাজারে সাবেক এমপির ছেলেসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

মৌলভীবাজারে পৃথক অভিযানে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদের ছেলে ফজলে রাব্বি সাদমান এবং জেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে মৌলভীবাজার শহরের একটি এলাকা থেকে ফজলে রাব্বি সাদমানকে গ্রেপ্তার করা হয়। তিনি মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য নেছার আহমেদের কনিষ্ঠ ছেলে।

অন্যদিকে,একই দিন দিবাগত রাতে অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে,সাদমানের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা রয়েছে। অন্যদিকে,নিক্সনের বিরুদ্ধে একই থানায় একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে এসব মামলা করা হয়েছে।

পুলিশ সূত্র আরও জানায়,সাবেক সংসদ সদস্য নেছার আহমেদ ও গৌছ উদ্দিন নিক্সন ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,গ্রেপ্তার দুজনই মৌলভীবাজার শহরের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream