বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইলে ব্যবহার না করার অনুরোধ


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইলে ব্যবহার না করার অনুরোধ
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর । ফাইল ছবি

সাংগঠনিক শৃঙ্খলা ও পারস্পরিক সৌজন্যবোধ বজায় রাখার স্বার্থে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ব্যক্তিগত ছবি কিংবা প্রতিমন্ত্রীর উপস্থিতিতে ধারণ করা কোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার না করার জন্য নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

আজ বুধবার বিকেলে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর এক বার্তায় এ অনুরোধ জানান।

বার্তায় বলা হয়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমোসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ফটো হিসেবে প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি ব্যবহার করা থেকে সবাইকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

এতে আরও উল্লেখ করা হয়, বিষয়টি কোনো ব্যক্তির প্রতি অনাস্থা কিংবা অসম্মান প্রদর্শনের উদ্দেশ্যে নয়। বরং সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সৌজন্যবোধ ও প্রাতিষ্ঠানিক মর্যাদা বজায় রাখার অংশ হিসেবেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে ওই বার্তায় সবার আন্তরিক সহযোগিতা, সচেতনতা ও দায়িত্বশীল আচরণ কামনা করা হয়েছে।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. আব্দুল্লাহ আল বেরুনী সৈকত বলেন, আমিও এমন একটি বার্তা পেয়েছি। প্রতিমন্ত্রীর এমন উদ্যোগ ইতিবাচক চিন্তার বহিঃপ্রকাশ। সামনে স্থানীয় সরকার নির্বাচন।

কেউ কেউ প্রতিমন্ত্রীর সঙ্গে ছবি তুলে তা প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার করে নিজ নিজ এলাকায় নিজেকে প্রভাবশালী হিসেবে উপস্থাপনের চেষ্টা করতে পারেন। বা অন্যকোনো সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারেন। মনে হয় এ ধরনের প্রবণতা রোধে প্রতিমন্ত্রীর এমন সৃজনশীল উদ্যোগ। তিনি বলেন, এই উদ্যেগকে আমি শ্রদ্ধা জানাই।

স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. মইনুল হাসান বলেন, ‘প্রতিমন্ত্রী মহোদয়ের এমন বার্তার বিষয়টি আমরা জেনেছি। তার ছবি ব্যবহার করে কেউ কেউ অসৎ সুবিধা নিতে পারে। এটি একটি ভালো সিদ্ধান্ত। এতে আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি হয়েছি।’

বিষয় : জেলার খবর সামাজিক যোগাযোগমাধ্যম পিরোজপুর গণপূর্তমন্ত্রী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইলে ব্যবহার না করার অনুরোধ

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

সাংগঠনিক শৃঙ্খলা ও পারস্পরিক সৌজন্যবোধ বজায় রাখার স্বার্থে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ব্যক্তিগত ছবি কিংবা প্রতিমন্ত্রীর উপস্থিতিতে ধারণ করা কোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার না করার জন্য নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

আজ বুধবার বিকেলে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর এক বার্তায় এ অনুরোধ জানান।

বার্তায় বলা হয়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমোসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ফটো হিসেবে প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি ব্যবহার করা থেকে সবাইকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

এতে আরও উল্লেখ করা হয়, বিষয়টি কোনো ব্যক্তির প্রতি অনাস্থা কিংবা অসম্মান প্রদর্শনের উদ্দেশ্যে নয়। বরং সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সৌজন্যবোধ ও প্রাতিষ্ঠানিক মর্যাদা বজায় রাখার অংশ হিসেবেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে ওই বার্তায় সবার আন্তরিক সহযোগিতা, সচেতনতা ও দায়িত্বশীল আচরণ কামনা করা হয়েছে।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. আব্দুল্লাহ আল বেরুনী সৈকত বলেন, আমিও এমন একটি বার্তা পেয়েছি। প্রতিমন্ত্রীর এমন উদ্যোগ ইতিবাচক চিন্তার বহিঃপ্রকাশ। সামনে স্থানীয় সরকার নির্বাচন।

কেউ কেউ প্রতিমন্ত্রীর সঙ্গে ছবি তুলে তা প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার করে নিজ নিজ এলাকায় নিজেকে প্রভাবশালী হিসেবে উপস্থাপনের চেষ্টা করতে পারেন। বা অন্যকোনো সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারেন। মনে হয় এ ধরনের প্রবণতা রোধে প্রতিমন্ত্রীর এমন সৃজনশীল উদ্যোগ। তিনি বলেন, এই উদ্যেগকে আমি শ্রদ্ধা জানাই।

স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. মইনুল হাসান বলেন, ‘প্রতিমন্ত্রী মহোদয়ের এমন বার্তার বিষয়টি আমরা জেনেছি। তার ছবি ব্যবহার করে কেউ কেউ অসৎ সুবিধা নিতে পারে। এটি একটি ভালো সিদ্ধান্ত। এতে আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি হয়েছি।’


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream