সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইলে ব্যবহার না করার অনুরোধ

প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইলে ব্যবহার না করার অনুরোধ

সাংগঠনিক শৃঙ্খলা ও পারস্পরিক সৌজন্যবোধ বজায় রাখার স্বার্থে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ব্যক্তিগত ছবি কিংবা প্রতিমন্ত্রীর উপস্থিতিতে ধারণ করা কোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার না করার জন্য নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। আজ বুধবার বিকেলে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর এক বার্তায় এ অনুরোধ জানান। বার্তায় বলা হয়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমোসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ফটো হিসেবে প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি ব্যবহার করা থেকে সবাইকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এতে আরও উল্লেখ করা হয়, বিষয়টি কোনো ব্যক্তির প্রতি অনাস্থা কিংবা অসম্মান প্রদর্শনের উদ্দেশ্যে নয়। বরং সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সৌজন্যবোধ ও প্রাতিষ্ঠানিক মর্যাদা বজায় রাখার অংশ হিসেবেই এ নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে ওই বার্তায় সবার আন্তরিক সহযোগিতা, সচেতনতা ও দায়িত্বশীল আচরণ কামনা করা হয়েছে। এ বিষয়ে নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. আব্দুল্লাহ আল বেরুনী সৈকত বলেন, আমিও এমন একটি বার্তা পেয়েছি। প্রতিমন্ত্রীর এমন উদ্যোগ ইতিবাচক চিন্তার বহিঃপ্রকাশ। সামনে স্থানীয় সরকার নির্বাচন। কেউ কেউ প্রতিমন্ত্রীর সঙ্গে ছবি তুলে তা প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার করে নিজ নিজ এলাকায় নিজেকে প্রভাবশালী হিসেবে উপস্থাপনের চেষ্টা করতে পারেন। বা অন্যকোনো সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারেন। মনে হয় এ ধরনের প্রবণতা রোধে প্রতিমন্ত্রীর এমন সৃজনশীল উদ্যোগ। তিনি বলেন, এই উদ্যেগকে আমি শ্রদ্ধা জানাই। স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. মইনুল হাসান বলেন, ‘প্রতিমন্ত্রী মহোদয়ের এমন বার্তার বিষয়টি আমরা জেনেছি। তার ছবি ব্যবহার করে কেউ কেউ অসৎ সুবিধা নিতে পারে। এটি একটি ভালো সিদ্ধান্ত। এতে আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি হয়েছি।’

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে ‘না’ বলছে নিউজিল্যান্ড

১৬ বছরের কম বয়সী শিশুদের নিউজিল্যান্ডে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন জানিয়েছেন, তাঁর দল এই বিষয়ে সংসদে একটি বিল উত্থাপন করবে। সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে আইন অমান্য করলে তাদের বৈশ্বিক আয়ের সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে প্রস্তাবিত বিলে ব্যবহারকারীদের বয়স যাচাইয়ে ‘যৌক্তিক পদক্ষেপ’ নিতে হবে। এ জন্য বিদ্যমান অ্যাকাউন্টের তথ্য, মুখ শনাক্তকরণ প্রযুক্তি এবং ডিজিটাল পরিচয়পত্র ব্যবহারের কথা বলা হয়েছে। এক বিবৃতিতে সোমবার (২৪ আগস্ট) লাক্সন বলেন, নিউজিল্যান্ডের একটি প্রজন্মের শিশুদের যে ক্ষতি হচ্ছে, তা মেনে নেওয়া যায় না। তিনি মত দেন, সামাজিক যোগাযোগমাধ্যম শিশুদের ক্ষতিকর কনটেন্ট, আসক্তি তৈরি করা প্রযুক্তি এবং এমন নানা চাপের মুখে ফেলছে, যা সামাল দেওয়ার মতো প্রস্তুতি তাদের নেই। এর প্রভাব তাদের পারিবারিক জীবন, মানসিক স্বাস্থ্য, ঘুম ও শিক্ষার ওপর পড়ছে। তবে বিলটি সংসদে পাস হওয়ার মতো পর্যাপ্ত সমর্থন পাবে কি না, তা এখনো স্পষ্ট নয়। লাক্সনের জোটসঙ্গী নিউজিল্যান্ড ফার্স্ট পার্টি ইতিমধ্যে প্রস্তাবটির বিরোধিতা করেছে। দলের নেতা ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেছেন, এই ধরনের আইন দেশকে ভুল পথে নিয়ে যেতে পারে। শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখার দায়িত্ব মূলত অভিভাবকদের বলেও মন্তব্য করেন তিনি। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের নিচে শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করে। তবে লাক্সন স্বীকার করেছেন, সব শিশুকে পুরোপুরি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখা সম্ভব নাও হতে পারে। তারপরও বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে এ উদ্যোগ নেওয়ার চেষ্টা করা জরুরি বলে তিনি মনে করেন।

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে ‘না’ বলছে নিউজিল্যান্ড
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream