সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
Bangla FM

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে ‘না’ বলছে নিউজিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে ‘না’ বলছে নিউজিল্যান্ড
১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে ‘না’ বলছে নিউজিল্যান্ড

১৬ বছরের কম বয়সী শিশুদের নিউজিল্যান্ডে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন জানিয়েছেন, তাঁর দল এই বিষয়ে সংসদে একটি বিল উত্থাপন করবে। সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে আইন অমান্য করলে তাদের বৈশ্বিক আয়ের সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে প্রস্তাবিত বিলে ব্যবহারকারীদের বয়স যাচাইয়ে ‘যৌক্তিক পদক্ষেপ’ নিতে হবে। এ জন্য বিদ্যমান অ্যাকাউন্টের তথ্য, মুখ শনাক্তকরণ প্রযুক্তি এবং ডিজিটাল পরিচয়পত্র ব্যবহারের কথা বলা হয়েছে।

এক বিবৃতিতে সোমবার (২৪ আগস্ট) লাক্সন বলেন, নিউজিল্যান্ডের একটি প্রজন্মের শিশুদের যে ক্ষতি হচ্ছে, তা মেনে নেওয়া যায় না। তিনি মত দেন, সামাজিক যোগাযোগমাধ্যম শিশুদের ক্ষতিকর কনটেন্ট, আসক্তি তৈরি করা প্রযুক্তি এবং এমন নানা চাপের মুখে ফেলছে, যা সামাল দেওয়ার মতো প্রস্তুতি তাদের নেই। এর প্রভাব তাদের পারিবারিক জীবন, মানসিক স্বাস্থ্য, ঘুম ও শিক্ষার ওপর পড়ছে।

তবে বিলটি সংসদে পাস হওয়ার মতো পর্যাপ্ত সমর্থন পাবে কি না, তা এখনো স্পষ্ট নয়। লাক্সনের জোটসঙ্গী নিউজিল্যান্ড ফার্স্ট পার্টি ইতিমধ্যে প্রস্তাবটির বিরোধিতা করেছে। দলের নেতা ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেছেন, এই ধরনের আইন দেশকে ভুল পথে নিয়ে যেতে পারে। শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখার দায়িত্ব মূলত অভিভাবকদের বলেও মন্তব্য করেন তিনি।

গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের নিচে শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করে। তবে লাক্সন স্বীকার করেছেন, সব শিশুকে পুরোপুরি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখা সম্ভব নাও হতে পারে। তারপরও বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে এ উদ্যোগ নেওয়ার চেষ্টা করা জরুরি বলে তিনি মনে করেন।

বিষয় : শিশু নিউজিল্যান্ড নিষিদ্ধ সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে ‘না’ বলছে নিউজিল্যান্ড

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

১৬ বছরের কম বয়সী শিশুদের নিউজিল্যান্ডে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন জানিয়েছেন, তাঁর দল এই বিষয়ে সংসদে একটি বিল উত্থাপন করবে। সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে আইন অমান্য করলে তাদের বৈশ্বিক আয়ের সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে প্রস্তাবিত বিলে ব্যবহারকারীদের বয়স যাচাইয়ে ‘যৌক্তিক পদক্ষেপ’ নিতে হবে। এ জন্য বিদ্যমান অ্যাকাউন্টের তথ্য, মুখ শনাক্তকরণ প্রযুক্তি এবং ডিজিটাল পরিচয়পত্র ব্যবহারের কথা বলা হয়েছে।

এক বিবৃতিতে সোমবার (২৪ আগস্ট) লাক্সন বলেন, নিউজিল্যান্ডের একটি প্রজন্মের শিশুদের যে ক্ষতি হচ্ছে, তা মেনে নেওয়া যায় না। তিনি মত দেন, সামাজিক যোগাযোগমাধ্যম শিশুদের ক্ষতিকর কনটেন্ট, আসক্তি তৈরি করা প্রযুক্তি এবং এমন নানা চাপের মুখে ফেলছে, যা সামাল দেওয়ার মতো প্রস্তুতি তাদের নেই। এর প্রভাব তাদের পারিবারিক জীবন, মানসিক স্বাস্থ্য, ঘুম ও শিক্ষার ওপর পড়ছে।

তবে বিলটি সংসদে পাস হওয়ার মতো পর্যাপ্ত সমর্থন পাবে কি না, তা এখনো স্পষ্ট নয়। লাক্সনের জোটসঙ্গী নিউজিল্যান্ড ফার্স্ট পার্টি ইতিমধ্যে প্রস্তাবটির বিরোধিতা করেছে। দলের নেতা ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেছেন, এই ধরনের আইন দেশকে ভুল পথে নিয়ে যেতে পারে। শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখার দায়িত্ব মূলত অভিভাবকদের বলেও মন্তব্য করেন তিনি।

গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের নিচে শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করে। তবে লাক্সন স্বীকার করেছেন, সব শিশুকে পুরোপুরি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখা সম্ভব নাও হতে পারে। তারপরও বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে এ উদ্যোগ নেওয়ার চেষ্টা করা জরুরি বলে তিনি মনে করেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream