সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল পরিচালনায় নতুন দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেস


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

 চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল পরিচালনায় নতুন দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেস
চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল পরিচালনায় নতুন দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেস

চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্ব পেয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। আগামী ছয় মাস প্রতিষ্ঠানটি এই টার্মিনাল পরিচালনা করবে।

সোমবার (২৩ নভেম্বর) সীমিত দরপত্র পদ্ধতিতে সর্বনিম্ন দরদাতা হিসেবে প্রতিষ্ঠানটিকে নির্বাচিত করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে তারা টার্মিনালটির পরিচালনার দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করবে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম।

এর আগে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থ পরিচালনার দায়িত্বে ছিল। এবার প্রতিষ্ঠানটি সিসিটি পরিচালনার নতুন দায়িত্ব পেল।

বন্দর সূত্র জানায়, সীমিত দরপত্রে অপারেটর নিয়োগের লক্ষ্যে গত ১৭ নভেম্বর সিসিটি ছয় মাসের জন্য পরিচালনার দরপত্র আহ্বান করে বন্দর কর্তৃপক্ষ। পরদিন পর্যন্ত দরপত্র বিক্রির সময় নির্ধারিত ছিল। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দরপত্র খোলার পর দেখা যায়, এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড, বিঅ্যান্ডএম-ওশেনিয়া জেভি, শামীম এন্টারপ্রাইজ (প্রাইভেট) লিমিটেড এবং দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড দরপত্র জমা দিয়েছে। এর মধ্যে ছয় মাসের জন্য ৩০ কোটি ১৫ লাখ টাকার সর্বনিম্ন দর প্রস্তাব করে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড।

এর আগে গত ২ নভেম্বর সাইফ পাওয়ারটেক লিমিটেডের সঙ্গে বন্দরের সিসিটি পরিচালনার চুক্তির মেয়াদ শেষ হয়। পরে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠানটির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়েছিল, যা সোমবার শেষ হয়।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম যুগান্তরকে বলেন, প্রতিযোগিতামূলক এলটিএম পদ্ধতিতে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেডকে বাছাই করা হয়েছে। তারা ছয় মাসের জন্য সিসিটি পরিচালনার দায়িত্ব পেয়েছে। সোমবার রাত ১২টা ১ মিনিটে প্রতিষ্ঠানটি সিসিটির দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।

বিষয় : চট্টগ্রাম

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল পরিচালনায় নতুন দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেস

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্ব পেয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। আগামী ছয় মাস প্রতিষ্ঠানটি এই টার্মিনাল পরিচালনা করবে।

সোমবার (২৩ নভেম্বর) সীমিত দরপত্র পদ্ধতিতে সর্বনিম্ন দরদাতা হিসেবে প্রতিষ্ঠানটিকে নির্বাচিত করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে তারা টার্মিনালটির পরিচালনার দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করবে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম।

এর আগে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থ পরিচালনার দায়িত্বে ছিল। এবার প্রতিষ্ঠানটি সিসিটি পরিচালনার নতুন দায়িত্ব পেল।

বন্দর সূত্র জানায়, সীমিত দরপত্রে অপারেটর নিয়োগের লক্ষ্যে গত ১৭ নভেম্বর সিসিটি ছয় মাসের জন্য পরিচালনার দরপত্র আহ্বান করে বন্দর কর্তৃপক্ষ। পরদিন পর্যন্ত দরপত্র বিক্রির সময় নির্ধারিত ছিল। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দরপত্র খোলার পর দেখা যায়, এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড, বিঅ্যান্ডএম-ওশেনিয়া জেভি, শামীম এন্টারপ্রাইজ (প্রাইভেট) লিমিটেড এবং দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড দরপত্র জমা দিয়েছে। এর মধ্যে ছয় মাসের জন্য ৩০ কোটি ১৫ লাখ টাকার সর্বনিম্ন দর প্রস্তাব করে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড।

এর আগে গত ২ নভেম্বর সাইফ পাওয়ারটেক লিমিটেডের সঙ্গে বন্দরের সিসিটি পরিচালনার চুক্তির মেয়াদ শেষ হয়। পরে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠানটির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়েছিল, যা সোমবার শেষ হয়।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম যুগান্তরকে বলেন, প্রতিযোগিতামূলক এলটিএম পদ্ধতিতে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেডকে বাছাই করা হয়েছে। তারা ছয় মাসের জন্য সিসিটি পরিচালনার দায়িত্ব পেয়েছে। সোমবার রাত ১২টা ১ মিনিটে প্রতিষ্ঠানটি সিসিটির দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream