সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
চট্টগ্রামে আন্তর্জাতিক প্রতারণা চক্র, ৬৩ বিদেশির রিমান্ড

চট্টগ্রামে আন্তর্জাতিক প্রতারণা চক্র, ৬৩ বিদেশির রিমান্ড

চট্টগ্রামে কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিসি) আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রে জড়িত ৬৩ বিদেশি নাগরিককে সাত দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে। এর সঙ্গে কানেকশন থাকা ১১৮ গ্রাম কোকেন মামলার আসামি এস এম মহসিন ও রিয়াদুল আহম্মদের পাঁচ দিন করে পৃথকভাবে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ। উভয় মামলার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আগামী মঙ্গলবার আদালত। আজ রোববার চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড আবেদন করেন দুই মামলার দুই বাদী। কোকেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ তানভীর ভূইয়া বলেন, কোকেন মামলার দুই আসামি এস এম মসহিন ও রিয়াদুলকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেছি।  পুলিশের এসআই রাজীব কান্তি দে বলেন, ৬৩ বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদ করতে সাইবার আইনের মামলায় সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। কোকেন মামলার দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। উভয় রিমান্ড শুনানি আগামী ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দিন ধার্য করেছেন আদালত। গত ৫ সেপ্টেম্বর রাতে নগরের দক্ষিণ খুলশী ২ নম্বর রোডের বিশ্রাম ভবনের নিচ তলায় অবস্থিত ‘স্টেড ফাস্ট কুরিয়ার লিমিটেডের’ মাধ্যমে মাদক কোকেনের একটি চালান ঢাকায় পাঠানো হচ্ছে। গোপন তথ্য পেয়ে পুলিশ, কাউন্টার টেরোরিজম, এলআইসি শাখা ও জেলা পুলিশ যৌথভাবে কুরিয়ার সার্ভিস অফিসে গিয়ে অভিযান চালায়। ৫ সেপ্টেম্বর বুকিংয়ে থাকা সব মালামাল তল্লাশি করে দুইটি পলিব্যাগ থেকে ৬০ গ্রাম ও ৫৮ গ্রাম সর্বমোট ১১৮ গ্রাম ওজনের কোকেন জব্দ করে পুলিশ। উদ্ধার কোকেনের মূল্য ২৩ লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনায় চাঁদপুরের ফরিদগঞ্জের আব্দুর ওউফের ছেলে রিয়াদুল আহম্মেদ ও ঢাকার উত্তরা দক্ষিণ খানের কলিল বক্স রোডের মো. আলমগীরকে আসামি করে খুলশী থানায় একটি মামলা হয়। এ ঘটনায় গত শনিবার চট্টগ্রাম নগরের আকবর শাহ এলাকার বাসিন্দা এস এম মহসিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ৫ সেপ্টেম্বর কোকেন চালান ধরার পর পুলিশের গোয়েন্দারা তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করেন। তদন্ত কিছু দূর এগুতে এলআইসি শাখার গোয়েন্দারা খুলশীর থানাধীন কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের একটি আটতলা ভবনে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পান। পাঁচ দিন গোয়েন্দা তথ্য সংগ্রহ করে পরে থানা পুলিশ, কাউন্টার টেরোরিজম ইউনিট, এলআইসি শাখা, র‌্যাবসহ বিভিন্ন জাতীয় গোয়েন্দা সংস্থা মিলে ওই ভবনে অভিযানে যান। তারা ভবনের প্রতিটি ফ্লোরে সার্ভার স্টেশন তৈরি করে অনলাইনে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থানার ডিভাইস জব্দ করেন। ৬৩ জন বিদেশি নাগরিকের কারো কাছেই পাসপোর্ট পাননি। তাদের গ্রেপ্তার করে সাইবার সুরক্ষা আইনে আদালতে পাঠালে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের পেলাগাজী দিঘির মাঠে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে স্থানীয় বাসিন্দারা তাকে স্বাগত জানান। পরে তিনি বাবুনগর মাদ্রাসায় যান এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন।মাদ্রাসায় বৈঠক শেষে প্রধানমন্ত্রীর হাটহাজারী যাওয়ার কথা রয়েছে। সেখানে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি। হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণে তার কবর অবস্থিত।এদিন প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের কর্মসূচিতে আরও ছিল বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা কার্যক্রমে অংশ নেওয়া। এর আগে সকালে তিনি কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেন।প্রধানমন্ত্রীর ফটিকছড়ি সফর ঘিরে সকাল থেকেই পাইন্দং ও বাবুনগর এলাকায় স্থানীয় মানুষের উপস্থিতি বাড়তে থাকে। তাকে স্বাগত জানাতে বিভিন্ন স্থানে সাধারণ মানুষ জড়ো হন।

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream