রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।। ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের পেলাগাজী দিঘির মাঠে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে স্থানীয় বাসিন্দারা তাকে স্বাগত জানান। পরে তিনি বাবুনগর মাদ্রাসায় যান এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন।

মাদ্রাসায় বৈঠক শেষে প্রধানমন্ত্রীর হাটহাজারী যাওয়ার কথা রয়েছে। সেখানে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি। হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণে তার কবর অবস্থিত।

এদিন প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের কর্মসূচিতে আরও ছিল বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা কার্যক্রমে অংশ নেওয়া। এর আগে সকালে তিনি কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রীর ফটিকছড়ি সফর ঘিরে সকাল থেকেই পাইন্দং ও বাবুনগর এলাকায় স্থানীয় মানুষের উপস্থিতি বাড়তে থাকে। তাকে স্বাগত জানাতে বিভিন্ন স্থানে সাধারণ মানুষ জড়ো হন।

বিষয় : চট্টগ্রাম সারাদেশ হেফাজতে ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের পেলাগাজী দিঘির মাঠে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে স্থানীয় বাসিন্দারা তাকে স্বাগত জানান। পরে তিনি বাবুনগর মাদ্রাসায় যান এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন।

মাদ্রাসায় বৈঠক শেষে প্রধানমন্ত্রীর হাটহাজারী যাওয়ার কথা রয়েছে। সেখানে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি। হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণে তার কবর অবস্থিত।

এদিন প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের কর্মসূচিতে আরও ছিল বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা কার্যক্রমে অংশ নেওয়া। এর আগে সকালে তিনি কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রীর ফটিকছড়ি সফর ঘিরে সকাল থেকেই পাইন্দং ও বাবুনগর এলাকায় স্থানীয় মানুষের উপস্থিতি বাড়তে থাকে। তাকে স্বাগত জানাতে বিভিন্ন স্থানে সাধারণ মানুষ জড়ো হন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream