শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চুরামনকাটিতে বিএনপি নেতা শিমুল মাস্টারের বাড়ি থেকে দুটি বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চুরামনকাটিতে বিএনপি নেতা শিমুল মাস্টারের বাড়ি থেকে দুটি বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে বিএনপি নেতা ও শিক্ষক শিমুল হোসেনের বাড়ি থেকে দুটি বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে এ ঘটনা ঘটে।শিমুল হোসেন চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক এবং ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।জানা গেছে, শুক্রবার ছাতিয়ানতলা গ্রামে শিমুল মাস্টারের বাড়িতে কে বা কারা দুটি বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট রেখে যায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশের কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল, কোতোয়ালি থানা ও সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এ সময় তাঁরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেন।এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।এদিকে ঘটনার খবর পেয়ে চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাঈদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বিপ্লব, ইউনিয়ন বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম ও মামুন মহাসিন, ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তপন এবং সাংগঠনিক সম্পাদক শামীম কবীর ওয়াসিমসহ দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।

তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে বিএনপি নেতার বাড়িতে বোমাসদৃশ বস্তু ও চিরকুট রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


চুরামনকাটিতে বিএনপি নেতা শিমুল মাস্টারের বাড়ি থেকে দুটি বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে বিএনপি নেতা ও শিক্ষক শিমুল হোসেনের বাড়ি থেকে দুটি বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে এ ঘটনা ঘটে।শিমুল হোসেন চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক এবং ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।জানা গেছে, শুক্রবার ছাতিয়ানতলা গ্রামে শিমুল মাস্টারের বাড়িতে কে বা কারা দুটি বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট রেখে যায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশের কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল, কোতোয়ালি থানা ও সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এ সময় তাঁরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেন।এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।এদিকে ঘটনার খবর পেয়ে চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাঈদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বিপ্লব, ইউনিয়ন বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম ও মামুন মহাসিন, ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তপন এবং সাংগঠনিক সম্পাদক শামীম কবীর ওয়াসিমসহ দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।

তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে বিএনপি নেতার বাড়িতে বোমাসদৃশ বস্তু ও চিরকুট রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।



Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream