শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আওয়ামী লীগ আগুন দিচ্ছে, ঘি ঢালছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আওয়ামী লীগ আগুন দিচ্ছে, ঘি ঢালছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন
ছবি: সংগৃহীত

দেশে আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস চালাচ্ছে এবং জামায়াত ও এনসিপি তাতে উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ করেন। পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের পর বিরোধীদলীয় সংসদ সদস্যরা পরিকল্পিতভাবে অসহিষ্ণু আচরণ করছেন। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন লেখেন, জাতীয় সংসদে বিরোধীদলীয় সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পিতভাবে অশোভন আচরণ করছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় ৯০ জন বিরোধীদলীয় সংসদ সদস্যের আচরণেও এর প্রতিফলন দেখা গেছে বলে উল্লেখ করেন তিনি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাশেদ খাঁনের দাবি, একদিকে বিএনপি সরকার আওয়ামী লীগের নাশকতা দমনে কাজ করছে, অন্যদিকে জামায়াত জোটের নেতাকর্মীদের আচরণও প্রশ্নবিদ্ধ। তার অভিযোগ, আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস চালাচ্ছে আর জামায়াত-এনসিপি সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে সরকারের ব্যর্থতা হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।

বিরোধী দলগুলোর ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় বিরোধীদের রাজপথে থাকার কোনো ঘোষণা দেখা যাচ্ছে না। বরং সরকার দুর্বল হলে ক্ষমতায় যাওয়ার সুযোগ তৈরি হবে—এমন প্রত্যাশা থেকেই তারা আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস অব্যাহত থাকুক, তা চাইছে বলে অভিযোগ করেন তিনি।

এ সময় জামায়াত জাতীয় পার্টির মতো রাজনৈতিক ফাঁদে পড়েছে বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন।

ফেসবুক পোস্টের শেষাংশে তিনি আরও অভিযোগ করেন, গোপন বৈঠক ফাঁস হওয়ার আশঙ্কায় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী বক্তব্য থেকে সরে এসে জামায়াত ও এনসিপি বিএনপি সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে। তবে আওয়ামী লীগ ও জামায়াতের কথিত যৌথ মিশন সফল হবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ আগুন দিচ্ছে, ঘি ঢালছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream