শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সাতক্ষীরায় ১০ বছরের মেয়ের সাথে ১৭ বছরের ছেলে বাল্যবিয়ে

প্রতীকি ছবি

সাতক্ষীরার সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে মাত্র ১০ বছর ৯ মাস বয়সী এক কন্যাশিশুর বাল্যবিবাহ সম্পন্ন করানোর অভিযোগ উঠেছে মুসলিম বিবাহ ও নিকাহ রেজিস্ট্রার মাও. আলাউল করিমের বিরুদ্ধে। এ ঘটনায় তদন্ত করে সংশ্লিষ্ট ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রারসহ বাল্যবিবাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সাতক্ষীরা সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্য সচিব ফাতেমা জোহরা বাদী হয়ে এ লিখিত আবেদন করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রাতে সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের বালিথা এলাকায় মাত্র ১০ বছর ৯ মাস বয়সী এক কন্যাশিশুর সঙ্গে ১৭ বছর ১১ মাস বয়সী এক কিশোরের বাল্যবিবাহ সম্পন্ন করা হয়। এ সময় বর-কনে এবং উভয় পক্ষের অভিভাবকরা উপস্থিত ছিলেন। অভিযোগ রয়েছে, ইউনিয়নের বিবাহ ও নিকাহ রেজিস্ট্রার মাও. আলাউল করিম নিজে উপস্থিত থেকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

এ ছাড়া নিকাহ রেজিস্ট্রার বিবাহ রেজিস্ট্রেশন ফি বাবদ নগদ ২ হাজার টাকা গ্রহণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে বর ও কনে উভয়ের আইনানুগ বিবাহের বয়স পূর্ণ হলে রেজিস্ট্রেশনের বিষয়টি সম্পন্ন করা হবে বলে জানানো হয়। এ সময় সংশ্লিষ্ট নকল রেজিস্ট্রেশন বহিতে বর-কনের স্বাক্ষর নেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। ঘটনার বিষয়ে দুই শিশুর অভিভাবকসহ সংশ্লিষ্টদের স্বীকারোক্তি পাওয়া গেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, বাল্যবিবাহের শিকার কন্যাশিশুটি স্থানীয় বালিথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। অপরদিকে, অপ্রাপ্তবয়স্ক কিশোরটি পার্শ্ববর্তী গ্রামের, সে সাতক্ষীরা শহরের একটি মোটর গ্যারেজে কাজ করে। এত অল্প বয়সে শিশুটির বিয়ে সম্পন্ন করার ঘটনায় তার শিক্ষা, নিরাপত্তা এবং শারীরিক ও মানসিক বিকাশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা ও স্বীকারোক্তি গ্রহণ করা হয়। একই সঙ্গে উক্ত বাল্যবিবাহের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। পরবর্তী সময়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় সর্বসম্মতিক্রমে এ ঘটনায় আইনানুগ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযোগ সূত্রে আরও জানা যায়, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমানের দেওয়া তথ্য ও অভিযোগের ভিত্তিতে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে দুই শিশুর অভিভাবকদের স্বীকারোক্তি এবং ঘটনার সত্যতা যাচাইয়ের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব দত্তের নির্দেশক্রমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে নিকাহ রেজিস্ট্রার মাও. আলাউল করিমের ভূমিকা, দায়িত্ব ও আইনগত এখতিয়ার, ২ হাজার টাকা গ্রহণ এবং নকল রেজিস্ট্রেশন বহিতে স্বাক্ষর নেওয়ার বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ ও যাচাই করে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, কন্যাশিশুটির শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা কার্যকর রাখার অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা বলেন, এই ঘটনাটি ঘটেছে। তবে আমরা জানা মাত্র আমাদের অফিস থেকে সেখানে গিয়ে তাদের বিয়ে বন্ধ করে দেওয়া হয়। দুই পক্ষের সাথে বসাবসি করে তাদের বোঝানো হয়েছে। পরে তাদের থেকে মুচলেখা নিয়ে তাদের আলাদা করে দেওয়া হয়েছে।

এবিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব দত্ত কাছে একাধিক বার ফোন করা হলে ফোনকল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।

এ ঘটনায় এলাকায় আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন মহল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সাতক্ষীরায় ১০ বছরের মেয়ের সাথে ১৭ বছরের ছেলে বাল্যবিয়ে

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream