শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার আগে যেসব পরিকল্পনার কথা জানিয়েছিলেন, সেগুলোই এখন বাস্তবায়ন হচ্ছে বলে জানিয়েছেন তার প্রেস সচিব সালেহ শিবলী।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার আগেই ২৫ কোটি বৃক্ষরোপণ ও ২০ হাজার মাইল খাল খননের পরিকল্পনার কথা জাতিকে জানিয়েছিলেন। তুরস্কে বিশ্ব জলবায়ু সম্মেলনেও তিনি এসব পরিকল্পনার কথা তুলে ধরেছেন। বর্তমানে দেশে পরিকল্পনাগুলো বাস্তবায়নের কাজ চলছে।

তিনি আরও বলেন, কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী পাঁচ দফা দাবি তুলে ধরেছেন। গত ৯ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় শুরু হওয়া এ সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। সম্মেলনের ১১ ও ১২ নভেম্বর ছিল গুরুত্বপূর্ণ দুটি দিন। এ সময় প্রধানমন্ত্রী বক্তব্য দেন।

প্রেস সচিব জানান, সম্মেলনে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিষয়ে সেমিনার ও সিম্পোজিয়ামেও অংশ নিয়েছেন তিনি। বাংলাদেশের পাঁচ দফা দাবির বিষয়ে বিস্তারিত তথ্য আগামী এক-দুই দিনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাতে পারে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা প্রসঙ্গে সালেহ শিবলী বলেন, এবারের তুরস্ক সফরে মাত্র ২১ জন গিয়েছেন। এটিকে তিনি ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী যাতায়াতের সময় বিমানবন্দরে হাজার হাজার মানুষের উপস্থিতির পুরোনো চর্চা থেকেও বেরিয়ে আসার কথা বলেন।

উল্লেখ্য, কপ-৩১ ও আন্তালিয়া লিডার্স সামিটে অংশ নিতে গত ১০ নভেম্বর তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া বক্তব্যে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream