শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জাপান সফর শেষে ফেরার পথে প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জাপান সফর শেষে ফেরার পথে প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি
প্রধানমন্ত্রীকে নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফাইল ছবি

জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমানের ফিরতি ফ্লাইটে পাঁচটি ত্রুটি ছিল। গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এসব ত্রুটির তথ্য উঠে এসেছে। কোনো ধরনের গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।

গত ২৯ অক্টোবর জাপান সফর শেষে দেশে ফিরছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭৭ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।

বিমানের নিজস্ব প্রকৌশল দল এবং জাপানি টেকনিশিয়ানদের দীর্ঘ প্রচেষ্টায় ত্রুটি মেরামত করার পর নির্ধারিত সময়ের প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশে রওনা দেয় ভিভিআইপি ফ্লাইটটি। তবে ঘটনার গুরুত্ব বিবেচনায় পরদিন ৩০ অক্টোবর চার সদস্যের অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে বিমান কর্তৃপক্ষ। 

তদন্তে উড়োজাহাজটির কারিগরি লগ বই এবং রক্ষণাবেক্ষণের রেকর্ড পর্যালোচনা করে স্পয়লার ও ফ্ল্যাপ সম্প্রসারণ, পিটট হিটিং ব্যবস্থা এবং ডান ও বাম পাশের র‍্যাম এয়ার ফ্যান ব্যবস্থায় ত্রুটির প্রমাণ পেয়েছে কমিটি।

বিমানের একটি সূত্র জানায়, তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এখন পরবর্তী সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।

বাংলাদেশ বিমানের সাবেক পরিচালক নাফিজ ইমতিয়াজ উদ্দিন বলেন, ‘স্পয়লার আপ-ডাউন করছে না, এটা সেন্সর এবং এয়ারক্রাফটের সমস্যা। এমনিতেই সবকিছুর আগে যাত্রীর নিরাপত্তা অগ্রাধিকার পায়। এরপরও প্রধানমন্ত্রীর মতো কেউ যাচ্ছেন, তখন তো বিমানের সবকিছুই পরীক্ষিত থাকবে। ঘটনাটি নিয়ে যারা তদন্ত করেছেন, তারা যদি কোনো ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই ব্যবস্থা নিতে হবে।’

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


জাপান সফর শেষে ফেরার পথে প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমানের ফিরতি ফ্লাইটে পাঁচটি ত্রুটি ছিল। গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এসব ত্রুটির তথ্য উঠে এসেছে। কোনো ধরনের গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।

গত ২৯ অক্টোবর জাপান সফর শেষে দেশে ফিরছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭৭ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।

বিমানের নিজস্ব প্রকৌশল দল এবং জাপানি টেকনিশিয়ানদের দীর্ঘ প্রচেষ্টায় ত্রুটি মেরামত করার পর নির্ধারিত সময়ের প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশে রওনা দেয় ভিভিআইপি ফ্লাইটটি। তবে ঘটনার গুরুত্ব বিবেচনায় পরদিন ৩০ অক্টোবর চার সদস্যের অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে বিমান কর্তৃপক্ষ। 

তদন্তে উড়োজাহাজটির কারিগরি লগ বই এবং রক্ষণাবেক্ষণের রেকর্ড পর্যালোচনা করে স্পয়লার ও ফ্ল্যাপ সম্প্রসারণ, পিটট হিটিং ব্যবস্থা এবং ডান ও বাম পাশের র‍্যাম এয়ার ফ্যান ব্যবস্থায় ত্রুটির প্রমাণ পেয়েছে কমিটি।

বিমানের একটি সূত্র জানায়, তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এখন পরবর্তী সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।

বাংলাদেশ বিমানের সাবেক পরিচালক নাফিজ ইমতিয়াজ উদ্দিন বলেন, ‘স্পয়লার আপ-ডাউন করছে না, এটা সেন্সর এবং এয়ারক্রাফটের সমস্যা। এমনিতেই সবকিছুর আগে যাত্রীর নিরাপত্তা অগ্রাধিকার পায়। এরপরও প্রধানমন্ত্রীর মতো কেউ যাচ্ছেন, তখন তো বিমানের সবকিছুই পরীক্ষিত থাকবে। ঘটনাটি নিয়ে যারা তদন্ত করেছেন, তারা যদি কোনো ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই ব্যবস্থা নিতে হবে।’


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream