সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ক্যালিফোর্নিয়ায় কনসার্টে বন্দুক হামলা, আহত ৯

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি কনসার্টে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের বুকে গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় শেরিফের কার্যালয় জানিয়েছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যালিফোর্নিয়ার তুলারে কাউন্টির পাহাড়ি এলাকার ছোট শহর স্ট্র্যাথমোরে এ ঘটনা ঘটে।

প্রায় ১৫০ জন দর্শকের উপস্থিতিতে কনসার্ট চলছিল। এ সময় হঠাৎ অজ্ঞাতসংখ্যক বন্দুকধারী সেখানে গুলি চালায়। এতে অন্তত ৯ জন আহত হন।

তবে কারা এই হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারও করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গুলিবিদ্ধদের মধ্যে ২৬ বছর বয়সী এক যুবকের বুকে গুলি লাগে। অস্ত্রোপচারের পরও তার অবস্থা আশঙ্কাজনক রয়েছে। এ ছাড়া ১৯ ও ২২ বছর বয়সী আরও দুজনের অস্ত্রোপচার করতে হয়েছে। বাকি ছয়জন সামান্য আহত হয়েছেন।

কর্তৃপক্ষের ধারণা, এই হামলার সঙ্গে গ্যাং বা অপরাধী চক্রের সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রায় তিন হাজার বাসিন্দার শহরটিতে আয়োজিত ওই কনসার্টে পার্শ্ববর্তী কয়েকটি অঙ্গরাজ্য থেকে শিল্পীরা অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে শেরিফের কার্যালয়।

এ বিষয়ে বিস্তারিত জানতে ইমেইলে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি কর্তৃপক্ষ। তবে তারা জানিয়েছে, জনসাধারণের জন্য তাৎক্ষণিক কোনো নিরাপত্তাঝুঁকি আর নেই। 

সূত্র: আরব নিউজ

বিষয় : বন্দুক হামলা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ক্যালিফোর্নিয়ায় কনসার্টে বন্দুক হামলা, আহত ৯

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি কনসার্টে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের বুকে গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় শেরিফের কার্যালয় জানিয়েছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যালিফোর্নিয়ার তুলারে কাউন্টির পাহাড়ি এলাকার ছোট শহর স্ট্র্যাথমোরে এ ঘটনা ঘটে।

প্রায় ১৫০ জন দর্শকের উপস্থিতিতে কনসার্ট চলছিল। এ সময় হঠাৎ অজ্ঞাতসংখ্যক বন্দুকধারী সেখানে গুলি চালায়। এতে অন্তত ৯ জন আহত হন।

তবে কারা এই হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারও করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গুলিবিদ্ধদের মধ্যে ২৬ বছর বয়সী এক যুবকের বুকে গুলি লাগে। অস্ত্রোপচারের পরও তার অবস্থা আশঙ্কাজনক রয়েছে। এ ছাড়া ১৯ ও ২২ বছর বয়সী আরও দুজনের অস্ত্রোপচার করতে হয়েছে। বাকি ছয়জন সামান্য আহত হয়েছেন।

কর্তৃপক্ষের ধারণা, এই হামলার সঙ্গে গ্যাং বা অপরাধী চক্রের সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রায় তিন হাজার বাসিন্দার শহরটিতে আয়োজিত ওই কনসার্টে পার্শ্ববর্তী কয়েকটি অঙ্গরাজ্য থেকে শিল্পীরা অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে শেরিফের কার্যালয়।

এ বিষয়ে বিস্তারিত জানতে ইমেইলে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি কর্তৃপক্ষ। তবে তারা জানিয়েছে, জনসাধারণের জন্য তাৎক্ষণিক কোনো নিরাপত্তাঝুঁকি আর নেই। 

সূত্র: আরব নিউজ

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream