সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সোমবার (২৩ নভেম্বর) বৈঠকে কপ-৩১ সম্মেলনে হওয়া উচ্চপর্যায়ের আলোচনাগুলোকে বাস্তব কাজ ও কার্যকর সহযোগিতায় রূপ দেওয়ার বিষয়ে আলোচনা হয়।

এ সময় ব্রিটিশ হাইকমিশনার জানান, পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানিতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে যুক্তরাজ্য ৪০০ মিলিয়ন পাউন্ড অর্থ দেওয়ার প্রাথমিক উদ্যোগ নিয়েছে। কপ-৩১ সম্মেলন চলাকালে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের নতুন একটি প্রক্রিয়ার আওতায় এই অর্থ দেওয়ার ঘোষণা আসে।

এ ছাড়া জলবায়ু বিনিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকারপ্রাপ্ত দেশ হিসেবে বাংলাদেশে আরও বেশি অর্থায়ন আনার বিষয়েও আলোচনা করেন তারা।

বৈঠকে দুর্যোগের আগাম সতর্কবার্তা, জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের বাস্তুচ্যুতি, নারী ও শিশুদের ওপর এর প্রভাব এবং পাটের মতো পরিবেশবান্ধব প্রাকৃতিক তন্তুর ব্যবহার বাড়ানোর বিষয়েও দুই দেশের সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়কে স্বাগত জানান, যেখানে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটনের জন্য মিয়ানমারকে দায়ী করা হয়েছে। তিনি রোহিঙ্গাদের প্রতি যুক্তরাজ্যের অব্যাহত সহায়তার প্রশংসা করেন এবং আইসিজের রায় বাস্তবায়নে আন্তর্জাতিক চাপ আরও জোরদার করতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন।

পাশাপাশি, সম্প্রতি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনসহ রোহিঙ্গাদের অধিকারের পক্ষে অব্যাহতভাবে সোচ্চার থাকার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী এডিনবার্গের ডাচেস সোফির ভূয়সী প্রশংসা করেন। হাইকমিশনার রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

এ ছাড়া সৃজনশীল অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ, সাংস্কৃতিক বিনিময়, সংসদীয় কূটনীতি, নারীর ক্ষমতায়ন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে সহযোগিতার বিষয়েও উভয় পক্ষ আলোচনা করে। এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার সাম্প্রতিক যুক্তরাজ্য সফর এবং অক্সফোর্ডের অ্যাশমোলিয়ান মিউজিয়ামের সঙ্গে তার সম্পৃক্ততার কথা উল্লেখ করেন। বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে এবং দুই দেশের সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে জাদুঘরটির সঙ্গে সম্ভাব্য যৌথ উদ্যোগের বিষয়ে তিনি আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকের শেষে উভয় পক্ষ বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও সুদৃঢ় করার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

বিষয় : শামা ওবায়েদ ইসলাম ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কুক প্রতিমন্ত্রী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream