কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা দিয়ে রাজধানীতে মোটরসাইকেল শোভাযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে দলটির ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
দলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর আড়ং প্রান্ত থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হবে।
শোভাযাত্রাটি আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর-১০ এলাকা ঘুরে মিরপুর-১২ নম্বরে গিয়ে শেষ হবে। এ কর্মসূচিতে এনসিপির নেতা-কর্মীরা অংশ নেবেন।
কর্মসূচিতে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও তারেক এ আদেল উপস্থিত থাকবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ বিষয়ে দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির নিয়মিত কর্মসূচির অংশ হিসেবেই এই মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
মতামত