কক্সবাজারে সাইবার মামলায় গ্রেপ্তার ছয় চীনা নাগরিককে চীনা দূতাবাসের জিম্মায় জামিন দিয়েছেন আদালত।
বুধবার কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ আবদুর রহিম চীনা দূতাবাসের প্রতিনিধির জিম্মায় তাদের জামিন মঞ্জুর করেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী আব্দুল মান্নান।
আসামিপক্ষের আইনজীবী ও আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান আরও জানান, যে আইনে মামলাটি করা হয়েছে, তা পর্যালোচনা করে চীনা দূতাবাসের জিম্মায় তাদের জামিন দেওয়া হয়েছে।
এর আগে গত ৩ সেপ্টেম্বর কক্সবাজার শহরের কলাতলী সি প্যালেসের সামনে থেকে ওই ছয় চীনা নাগরিককে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইনানী ও হিমছড়ির বিভিন্ন রিসোর্টে অভিযান চালিয়ে ১ হাজার ৯৩৮টি আইফোন, আনুমানিক ৪০টি কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
মতামত