গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাধ্যমিক স্কুল পর্যায়ের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সাদুল্লাপুর গার্লস ডিগ্রি কলেজ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
সাদুল্লাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক ড. আবু সাঈদ মো. নুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিরোধ কমিটির সহসভাপতি সাদুল্লাপুর গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল আলম, কমিটির সাধারণ সম্পাদক ও জয়েনপুর আর্দশ কলেজের সহকারী অধ্যাপক কামরুজ্জামান মন্ডল প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক তাজুল ইসলাম রেজা।
পরে বির্তক প্রতিযোগিতা শুরু হয়। এতে পক্ষে-বিপক্ষে উপজেলার ৮টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। বিতর্কের বিষয় ছিল ‘দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরণরাই প্রধান শক্তি’।
বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন জয়েনপুর আদর্শ কলেজের সহকারী অধ্যাপক শরিফা ইসলাম, সাদুল্লাপুর গার্লস ডিগ্রি কলেজের প্রভাষক শাহানাজ রহমান রত্মা ও প্রভাষক নিলুফা আকতার।
প্রতিযোগীতায় প্রথম পর্বে বিজয়ী হয় সাদুল্লাপুর কেএম পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, খামার দশলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও ধাপেরহাট বিএমপি উচ্চ বিদ্যালয় দল।
মতামত