বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

​বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পাচার: সেনা অভিযানে আটক ১

ছবি: সংগৃহীত

বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পাচারকালে নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় জব্দ করা বাঁশের কাগজপত্রে অসংগতি পাওয়ায় তা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

​গত বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বান্দরবান সদর জোনের অধীন বেতছড়া আর্মি ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

​সেনাবাহিনী সূত্রে জানা যায়, পার্বত্য অঞ্চলের বনজ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং অবৈধ পাচার প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে নদীপথে বাঁশ পরিবহনের সময় নুরুল ইসলামকে আটক করা হয়। পরে ক্যাম্প কমান্ডার সংশ্লিষ্ট বাঁশের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করলে সেগুলোর বৈধতা নিয়ে গুরুতর অসংগতি ধরা পড়ে।

​পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তি ও জব্দকৃত বাঁশগুলো বান্দরবান বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

​পাহাড়ে প্রাকৃতিক সম্পদ রক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা ও সচেতনতা কামনা করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

​বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পাচার: সেনা অভিযানে আটক ১

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পাচারকালে নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় জব্দ করা বাঁশের কাগজপত্রে অসংগতি পাওয়ায় তা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

​গত বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বান্দরবান সদর জোনের অধীন বেতছড়া আর্মি ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

​সেনাবাহিনী সূত্রে জানা যায়, পার্বত্য অঞ্চলের বনজ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং অবৈধ পাচার প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে নদীপথে বাঁশ পরিবহনের সময় নুরুল ইসলামকে আটক করা হয়। পরে ক্যাম্প কমান্ডার সংশ্লিষ্ট বাঁশের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করলে সেগুলোর বৈধতা নিয়ে গুরুতর অসংগতি ধরা পড়ে।

​পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তি ও জব্দকৃত বাঁশগুলো বান্দরবান বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

​পাহাড়ে প্রাকৃতিক সম্পদ রক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা ও সচেতনতা কামনা করা হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream