প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
গোলাপগঞ্জের পলাতক আসামি নরসিংদী থেকে গ্রেফতার
ডেস্ক নিউজ ||
সিলেটের গোলাপগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি জাহিদুল ইসলাম (২২)-কে নরসিংদী থেকে গ্রেফতার করেছে পুলিশ।গত ২ নভেম্বর ২০২৬ খ্রি. সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নরসিংদী জেলার মনোহরদী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।পুলিশের প্রেসনোট সূত্রে জানা যায়, এসআরবি-৯, সিলেটের সহায়তায় গোলাপগঞ্জ মডেল থানাধীন কুশিয়ারা পুলিশ (তদন্ত) কেন্দ্রের এসআই (নিরস্ত্র) শংকর চন্দ্র দেব অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।গ্রেফতার জাহিদুল ইসলাম গোলাপগঞ্জ উপজেলার কালিকৃষ্ণপুর গ্রামের ইব্রাহিম মিয়া ও জাহানারা বেগমের ছেলে।তিনি গোলাপগঞ্জ মডেল থানার মামলা নং-১৭, তারিখ ১৫ অক্টোবর ২০২৬, জিআর-২২৯/২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯খ ধারায় দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি।পুলিশ জানায়, গ্রেফতারের পর আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম