জামালপুরের মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ জোনায়েদ হাসান তায়িব নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার( ১ সেটেম্বর) দিবাগত রাতে মেলান্দহ উপজেলার কোনামালঞ্চ আমেনা দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
নিহত তায়িব মেলান্দহ উপজেলার দক্ষিণ হাজরাবাড়ির মোহাম্মদ কাজল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ক্লাসের মধ্যবর্তী বিরতির সময় তায়িব শ্রেণিকক্ষে বই রেখে বাইরে যায়। মাদ্রাসা ছুটি হলে বইগুলো নিতে গিয়ে সে ভবনের ছাদসংলগ্ন বৈদ্যুতিক তারের স্পর্শে আসে। পরে জোনায়েদ হাসান তায়িব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মতামত