বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
Bangla FM

অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

অসুস্থ জ্বালানিমন্ত্রী  টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে পৌঁছান রাষ্ট্রপতি। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলে মন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে বিস্তারিত খোঁজ নেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান রাষ্ট্রপতির হাসপাতালে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

পরে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে পৌঁছান রাষ্ট্রপতি। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলে মন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে বিস্তারিত খোঁজ নেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান রাষ্ট্রপতির হাসপাতালে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

পরে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream