জামালপুরের চালাপাড়া পাইলিং এলাকার একটি বাসা থেকে রোখসানা আক্তার শিলা নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পেশায় একজন নার্স ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছে সদর থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব।
মঙ্গলবার( ১ সেপ্টেম্বর) দুপুরে চালাপাড়া পাইলিং এলাকার একটি ভাড়া বাসা থেকে রোখসানা আক্তার শিলার লাশ উদ্ধার হয়। শিলা এক সন্তানের জননী। সে আব্দুর রশিদের কন্যা ও রফিকুল ইসলামের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, রোখসেনা আক্তার শিলা(৩০) দীর্ঘ দিন ধরে জামালপুর সদর থানার চালাপাড়া পাইলিং এলাকার একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। তার একটি সন্তান রয়েছে। শিলার স্বামী রফিকুল ইসলাম মাঝে মধ্যে ভাড়া বাসায় যাতায়াত করতেন।
ঘটনার দিন রোখসানা আক্তার শিলা ঘর থেকে দুর্ঘন্ধ বের হচ্ছিলো। পরে বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ শিলার লাশ উদ্ধার করে।
এব্যাপারে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব বলেন, ঘটনা জানার পর পুলিশ লাশ উদ্ধার করে। আইনগত ব্যবস্থা চলমান।
মতামত