মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

বান্দরবানে গণসংবর্ধনায় সিক্ত হলেন পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী

মো: আলম
মো: আলম জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

বান্দরবানে গণসংবর্ধনায় সিক্ত হলেন পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বান্দরবানে এসে ব্যাপক গণসংবর্ধনায় সিক্ত হয়েছেন রাজপুত্র সাচিংপ্রু জেরী।

মঙ্গলবার বান্দরবানে পৌঁছালে তাকে বরণ করতে শহরের প্রবেশপথ থেকে জেলা সদর পর্যন্ত রাস্তার দুই পাশে অবস্থান নেন হাজারো মানুষ। বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, ব্যবসায়ী ও নাগরিক সমাজের উপস্থিতিতে উৎসবের নগরীতে পরিণত হয় পুরো শহর।

সরেজমিনে দেখা যায়, মন্ত্রীকে বহনকারী গাড়িটি শহরে প্রবেশ করতেই ফুলের পাপড়ি ছিটিয়ে, স্লোগানে ও করতালিতে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা। গাড়ির ওপর ফুলের মালা ও বুকে ফুলের তোড়া তুলে দেন তারা। “যুবদল বান্দরবান জেলা” লেখা লাল ব্যানার হাতে নিয়ে মিছিল করেন যুবদলের নেতাকর্মীরা। অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বান্দরবান জেলা বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দীর্ঘদিন পর পার্বত্য অঞ্চলের একজন সন্তান মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় পার্বত্য এলাকার উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় নতুন দিগন্তের সূচনা হবে। তারা পার্বত্য চট্টগ্রামের রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

গণসংবর্ধনার জবাবে মন্ত্রী সাচিংপ্রু জেরী পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে পার্বত্য চট্টগ্রামের ৩ জেলার মানুষের কল্যাণে কাজ করব। পাহাড়ের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোই আমার লক্ষ্য।”

মন্ত্রীর আগমন উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তোরণ ও ব্যানার-ফেস্টুন টানানো হয়। নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক দায়িত্ব পালন করেন।

পুরো আয়োজন ঘিরে দিনভর বান্দরবান শহরে ছিল উৎসবমুখর পরিবেশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বান্দরবানে গণসংবর্ধনায় সিক্ত হলেন পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বান্দরবানে এসে ব্যাপক গণসংবর্ধনায় সিক্ত হয়েছেন রাজপুত্র সাচিংপ্রু জেরী।

মঙ্গলবার বান্দরবানে পৌঁছালে তাকে বরণ করতে শহরের প্রবেশপথ থেকে জেলা সদর পর্যন্ত রাস্তার দুই পাশে অবস্থান নেন হাজারো মানুষ। বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, ব্যবসায়ী ও নাগরিক সমাজের উপস্থিতিতে উৎসবের নগরীতে পরিণত হয় পুরো শহর।

সরেজমিনে দেখা যায়, মন্ত্রীকে বহনকারী গাড়িটি শহরে প্রবেশ করতেই ফুলের পাপড়ি ছিটিয়ে, স্লোগানে ও করতালিতে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা। গাড়ির ওপর ফুলের মালা ও বুকে ফুলের তোড়া তুলে দেন তারা। “যুবদল বান্দরবান জেলা” লেখা লাল ব্যানার হাতে নিয়ে মিছিল করেন যুবদলের নেতাকর্মীরা। অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বান্দরবান জেলা বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দীর্ঘদিন পর পার্বত্য অঞ্চলের একজন সন্তান মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় পার্বত্য এলাকার উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় নতুন দিগন্তের সূচনা হবে। তারা পার্বত্য চট্টগ্রামের রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

গণসংবর্ধনার জবাবে মন্ত্রী সাচিংপ্রু জেরী পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে পার্বত্য চট্টগ্রামের ৩ জেলার মানুষের কল্যাণে কাজ করব। পাহাড়ের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোই আমার লক্ষ্য।”

মন্ত্রীর আগমন উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তোরণ ও ব্যানার-ফেস্টুন টানানো হয়। নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক দায়িত্ব পালন করেন।

পুরো আয়োজন ঘিরে দিনভর বান্দরবান শহরে ছিল উৎসবমুখর পরিবেশ।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream