মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

শেখ হাসিনার আমলে গুম-নিপীড়নের মাধ্যমে ভয় তৈরি করা হয়েছিল: স্পিকার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

শেখ হাসিনার আমলে গুম-নিপীড়নের মাধ্যমে ভয় তৈরি করা হয়েছিল: স্পিকার
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের মাধ্যমে দেশে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন। সভায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।

স্পিকার বলেন, দীর্ঘ সময় ধরে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মী ও ভিন্নমতাবলম্বীদের দমন করতে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গোপন বন্দিশালা এবং বিভিন্ন আইন অপব্যবহারের অভিযোগ রয়েছে। এর ফলে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়েছিল এবং রাষ্ট্রীয় নিপীড়নের পরিবেশ তৈরি হয়।

সভায় ‘নিপীড়ন থেকে বিপ্লব: রাষ্ট্রের পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘন উন্মোচন’ শীর্ষক একটি ডকুমেন্টেশন উপস্থাপন করা হয়। এতে রাজনৈতিক নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ওপর নিপীড়নের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়।

সংসদ সদস্য সানজিদা ইসলাম তার ভাই সাজেদুল ইসলাম সুমনের গুমের ঘটনা তুলে ধরেন। ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান ও হুমাম কাদের চৌধুরী আয়নাঘরে বন্দিত্ব এবং নির্যাতনের অভিজ্ঞতা বর্ণনা করেন।

এ সময় আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ বাংলাদেশে গুম, হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনাকে অমানবিক ও গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করেন। তিনি এসব বিষয়ে আইপিইউর গভর্নিং বডির কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার কথা জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার আমলে গুম-নিপীড়নের মাধ্যমে ভয় তৈরি করা হয়েছিল: স্পিকার

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের মাধ্যমে দেশে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন। সভায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।

স্পিকার বলেন, দীর্ঘ সময় ধরে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মী ও ভিন্নমতাবলম্বীদের দমন করতে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গোপন বন্দিশালা এবং বিভিন্ন আইন অপব্যবহারের অভিযোগ রয়েছে। এর ফলে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়েছিল এবং রাষ্ট্রীয় নিপীড়নের পরিবেশ তৈরি হয়।

সভায় ‘নিপীড়ন থেকে বিপ্লব: রাষ্ট্রের পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘন উন্মোচন’ শীর্ষক একটি ডকুমেন্টেশন উপস্থাপন করা হয়। এতে রাজনৈতিক নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ওপর নিপীড়নের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়।

সংসদ সদস্য সানজিদা ইসলাম তার ভাই সাজেদুল ইসলাম সুমনের গুমের ঘটনা তুলে ধরেন। ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান ও হুমাম কাদের চৌধুরী আয়নাঘরে বন্দিত্ব এবং নির্যাতনের অভিজ্ঞতা বর্ণনা করেন।

এ সময় আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ বাংলাদেশে গুম, হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনাকে অমানবিক ও গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করেন। তিনি এসব বিষয়ে আইপিইউর গভর্নিং বডির কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার কথা জানান।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream