মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

মৌলভীবাজারে উত্ত্যক্তের আতঙ্কে চলন্ত টমটম থেকে শিক্ষার্থীর লাফ, আটক দুই

সত্যজিৎ দাস
সত্যজিৎ দাস জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

মৌলভীবাজারে উত্ত্যক্তের আতঙ্কে চলন্ত টমটম থেকে শিক্ষার্থীর লাফ, আটক দুই
মৌলভীবাজারে শিক্ষার্থীকে উত্ত্যক্তের ঘটনায় জড়িত দু'জন আটক

মৌলভীবাজার সদর উপজেলায় উত্ত্যক্ত ও অপহরণের আশঙ্কায় চলন্ত টমটম অটোরিকশা থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন সাদিয়া আক্তার ঝুমা (১৮) নামে এক কলেজছাত্রী। এ ঘটনায় তার সামনের দুটি দাঁত ভেঙে গেছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার গোমরা যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

আহত সাদিয়া আক্তার ঝুমা গোমরা এলাকার সুলেমান ভিলার ভাড়াটিয়া জাহাঙ্গীর আলমের মেয়ে। তিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ঝুমা একটি টমটম অটোরিকশায় ওঠেন। গাড়িটিতে আগে থেকেই এক অজ্ঞাত ব্যক্তি যাত্রী হিসেবে বসে ছিলেন। ঝুমা ওঠার পর ওই ব্যক্তি বারবার তার গা ঘেঁষে বসে তাকে উত্ত্যক্ত করতে থাকেন। একাধিকবার নিষেধ করা হলেও তিনি তা উপেক্ষা করেন বলে অভিযোগ রয়েছে।

একপর্যায়ে টমটমটি গোমরা যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে পরিস্থিতি আরও আতঙ্কজনক হয়ে ওঠে। অপহরণের আশঙ্কায় ভীত হয়ে আত্মরক্ষার্থে ঝুমা চলন্ত অটোরিকশা থেকে লাফ দেন। এতে তিনি পাকা সড়কে পড়ে মুখমণ্ডলে গুরুতর আঘাত পান এবং সামনের দুটি দাঁত ভেঙে যায়।

পরে তার মা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিজয় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত মূল দুইজনকে আটক করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজারে উত্ত্যক্তের আতঙ্কে চলন্ত টমটম থেকে শিক্ষার্থীর লাফ, আটক দুই

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মৌলভীবাজার সদর উপজেলায় উত্ত্যক্ত ও অপহরণের আশঙ্কায় চলন্ত টমটম অটোরিকশা থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন সাদিয়া আক্তার ঝুমা (১৮) নামে এক কলেজছাত্রী। এ ঘটনায় তার সামনের দুটি দাঁত ভেঙে গেছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার গোমরা যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

আহত সাদিয়া আক্তার ঝুমা গোমরা এলাকার সুলেমান ভিলার ভাড়াটিয়া জাহাঙ্গীর আলমের মেয়ে। তিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ঝুমা একটি টমটম অটোরিকশায় ওঠেন। গাড়িটিতে আগে থেকেই এক অজ্ঞাত ব্যক্তি যাত্রী হিসেবে বসে ছিলেন। ঝুমা ওঠার পর ওই ব্যক্তি বারবার তার গা ঘেঁষে বসে তাকে উত্ত্যক্ত করতে থাকেন। একাধিকবার নিষেধ করা হলেও তিনি তা উপেক্ষা করেন বলে অভিযোগ রয়েছে।

একপর্যায়ে টমটমটি গোমরা যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে পরিস্থিতি আরও আতঙ্কজনক হয়ে ওঠে। অপহরণের আশঙ্কায় ভীত হয়ে আত্মরক্ষার্থে ঝুমা চলন্ত অটোরিকশা থেকে লাফ দেন। এতে তিনি পাকা সড়কে পড়ে মুখমণ্ডলে গুরুতর আঘাত পান এবং সামনের দুটি দাঁত ভেঙে যায়।

পরে তার মা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিজয় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত মূল দুইজনকে আটক করা হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream